ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

গণভবনে নির্বাচনী প্রচার চললে ব্যবস্থা: ইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গভবন বা গণভবনে নির্বাচনী প্রচারণা চালালে আমরা অবশ্যই ব্যবস্থা নেব বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

শুক্রবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বিএনপি এটাকে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে অভিযোগ করছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, উনারা আসছেন, দেখা করছেন, সমর্থন জানিয়েছেন। এখানে আমি ব্যক্তিগতভাবে যতটুকু আচরণবিধিমালা বুঝি, আমার কাছে মনে হচ্ছে না যে, এটা কোনোভাবে আচরণবিধি লঙ্ঘন হতে পারে।

তবে বঙ্গভবন বা গণভবনে নির্বাচনী প্রচারণা চালালে অবশ্যই আচরণবিধি লঙ্ঘন হবে এবং সেক্ষেত্রে ব্যবস্থা নেয়া হবে।

কমিশনার মো. রফিকুল ইসলাম উদাহরণ টেনে বলেন, আপনারা বলেন, আমাদের এখানে যদি কেউ এসে বলে আপনারা যা করছেন, ভালো করছেন। আমার বন্ধু যারা রিটায়ার্ড কর্মকর্তা, যারা কোনো কিছুর সঙ্গে জড়িত না-তারা যদি এসে বলে, দোস্ত যা করছিস, ভালো করছিস। ভবিষ্যতে যেন এরকমই থাকে। এটা আমাকে এক ধরনের মানসিক সমর্থন যোগানো।

‘এটা বাংলাদেশের নাগরিক হিসেবে আচরণবিধির লঙ্ঘন মনে করছেন, যদি মনে করেন, তাহলে কোন ধারার লঙ্ঘন?’

রফিকুল ইসলাম প্রশ্ন রেখে আরও বলেন, উনি তো (প্রধানমন্ত্রী) সরকারে আছেন। সংবিধান অনুযায়ী উনি লাভজনক পদে অধিষ্ঠিত হলেও আসলে অধিষ্ঠিত নন। এখন ওনার বাসভবন ছেড়ে তো উনি যেতে পারবেন না। এখন উনি এটা কোথায় করবেন, বলেন তো। কারও সঙ্গে যদি দেখা করতে চান, তাহলে কোথায় দেখাটা করবেন?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

গণভবনে নির্বাচনী প্রচার চললে ব্যবস্থা: ইসি

আপডেট সময় ০৪:৫৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮