ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচনে অংশ নিচ্ছেন না ড. কামাল

অাকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বলে জানিয়েছেন দলটির নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।

বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-৬ আসনে নিজের মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি এ কথা জানান।

সুব্রত চৌধুরী বলেন, এবারের নির্বাচনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন প্রার্থী হচ্ছেন না। এ ব্যাপরে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।

তিনি বলেন, আমাদের সভাপতি জাতীয় ঐক্যফন্টের নেতৃত্ব দিচ্ছেন। তিনি ফ্রন্ট পরিচালনা করছেন। তিনি আগেও বলেছিলেন ক্ষমতায় যাওয়ার জন্য তিনি ঐক্য করেন নাই। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জাতির স্বার্থে তিনি এই ঐক্যে শরিক হয়েছেন।

গণফোরামের এই নেতা বলেন, আমরা দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছি। তবে জোটের বিষয়টা চূড়ান্ত হয়নি। কাল থেকে আমাদের চূড়ান্ত করার কাজ শুরু হবে। জোটের পক্ষ থেকে পরে আমাদের মনোনয়ন চূড়ান্ত হবে।

তিনি বলেন, নির্বাচন নিয়ে আমরা দিন দিন হতাশার দিকে যাচ্ছি। ইসির আচরণে মনে হচ্ছে, তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে যাচ্ছে। তারা ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিল। আমরা ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে নির্বাচনী জোয়ার তৈরি করেছি।

দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে বলে এখনও তারা মনে করেন না। তবে নির্বাচন থেকে তারা সরে দাঁড়াবেন না।

ড. কামাল নিজে নির্বাচনে অংশগ্রহণ না করলেও মঙ্গলবার আসনবণ্টন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর দলের জন্য বিএনপির কাছে দাবি করেন ৩০ থেকে ৪০টি আসন।

তিনি বলেন, সময়স্বল্পতার কারণে এখন জোটগতভাবে মনোনয়ন দেয়া হচ্ছে না। আপাতত দলীয়ভাবে মনোনয়ন দেয়া হচ্ছে। তবে আসন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা গণফোরাম ৩০-৪০টি আসন চেয়েছি। তার মধ্যে ঢাকাতে দুটি আসন থাকতে হবে।’

তবে কোন দুটি আসন তা নিশ্চিত করেননি ড. কামাল হোসেন।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নির্বাচনে অংশ নিচ্ছেন না ড. কামাল

আপডেট সময় ০৬:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮