ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ:অভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না : কৃষিমন্ত্রী ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করল মিসর, গাজায় আনন্দের ঢেউ ইমাম খামেনির রাষ্ট্রীয় জানাজায় স্পিকারের শ্রদ্ধা

নাটোরে নৈশপ্রহরীকে কুপিয়ে দোকানের মালামাল লুট

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের সিংড়ার প্রত্যন্ত অঞ্চল বোয়ালিয়া বাজারের নৈশপ্রহরীকে কুপিয়ে একটি গার্মেন্ট দোকানের মালামাল লুট করেছে ডাকাতরা।

বুধবার ভোর রাতে বাজারের আব্দুর রহমান (৪০) নামে এক নৈশপ্রহরীকে কুপিয়ে গুরুতর আহত করে ডাকাতরা। পরে ট্রাকযোগে ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে বলে দাবি করেছেন দোকান মালিক।

সিংড়া থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার ভোরে সিংড়া উপজেলার শুকাস ইউনিয়নের বোয়ালিয়া বাজারে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত ট্রাক থামিয়ে ইতি ট্রেইলার্স এন্ড মা মরিয়ম গার্মেন্ট নামের একটি দোকানে ডাকাতি শুরু করে। এসময় বাজারের নৈশপ্রহরী আব্দুর রহমান তাদের বাঁধা দিলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করেন।

পরে ওই দোকান থেকে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। পরে খবর পেয়ে নৈশপ্রহরী আব্দুর রহমানকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ইতি ট্রেইলার্স এন্ড মা মরিয়ম গার্মেন্টস এর স্বত্ত্বাধিকারী মজিদুল ইসলাম বলেন, গভীর রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। একটি ট্রাকযোগে তার মালামাল বামিহাল এলাকার দিকে নিয়ে যায় ডাকাতরা। আর এই ঘটনায় তার প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ওই বাজারে তিনটি নৈশ্যপ্রহরী থাকে। কিন্তু তার মধ্যে মাত্র একজনকে কুপিয়ে আহত করে এই ধরণে ঘটনা ঘটিয়েছে। কীভাবে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা বের করতে তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নাটোরে নৈশপ্রহরীকে কুপিয়ে দোকানের মালামাল লুট

আপডেট সময় ০৩:০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮