ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচনে অংশ নেয়া মাশরাফির ব্যক্তিগত ব্যাপার: আকরাম খান

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে আসছেন দেশের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন মাশরাফি।

জাতীয় দলের এই অধিনায়কের রাজনীতিতে আসা প্রসঙ্গে সাবেক অধিনায়ক আকরাক খান মঙ্গলবার মিরপুরে বলেন, ‘নির্বাচনে অংশে নেয়াটা ওর ব্যক্তিগত ব্যাপার। সে কিভাবে এটা মেনে চলছে তা সম্পূর্ণ তার নিজের ব্যাপার।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফির খেলা নিয়ে সংশয় রয়েছে। ওয়ানডে সিরিজে মাশরাফির খেলা প্রসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘মাশরাফি যদি পুরো সিরিজে সময় দেয় তাহলে তো আমাদের কোন অসুবিধা হবে না। সে একজন অভিজ্ঞ খেলোয়াড়, তার কোয়ালিটি অনেক বেশি। সুতরাং এই ধরনের ক্রিকেটাররা মানসিক এবং শারীরিক দিক থেকে যে কোনো কন্ডিশনে নিজেকে মানিয়ে নিতে পারে। ওকে নিয়ে আমরা চিন্তিত নই, ও খেলতে পারলেই আমাদের জন্য অনেক বড় বিষয়।’

জাতীয় নির্বাচনে মাশরাফির অংশ নেয়া প্রসঙ্গে সোমবার সাবেক অধিনায়ক রকিবুল হাসান যুগান্তরকে বলেন, ‘মাশরাফির জন্য আমার শুভকামনা। আমি একটি কথাই বলব, ভালো লোকদের রাজনীতিতে আসা উচিত। ভালো লোকরা রাজনীতিতে এলে সাধারণ মানুষ আশান্বিত হবে। দেশে মাশরাফির একটা অবস্থান আছে। তাকে সবাই ভালোবাসে। এখন রাজনীতিতে গিয়ে কীভাবে সে মানুষের ভালোবাসার প্রতিদান দেবে, এটা তার জন্য একটি চ্যালেঞ্জ।

মাশরাফির রাজনীতিতে আসা প্রসঙ্গে বাংলাদেশ দলের প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু যুগান্তরকে বলেন, ‘খেলার মাঠে মানুষের প্রত্যাশা যেমন থাকে, রাজনীতির মাঠেও মানুষের বড় ধরনের প্রত্যাশা থাকবে। তাই দুটিকে সমান্তরালভাবে চালানো কঠিন। মাশরাফির সিদ্ধান্তের ওপর ভরসা রাখা উচিত। তারও কিছু ভাবনা রয়েছে। বুঝে-শুনেই সে সামনে এগোবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নির্বাচনে অংশ নেয়া মাশরাফির ব্যক্তিগত ব্যাপার: আকরাম খান

আপডেট সময় ০৯:৪১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮