ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা ক্লিনিং ঢাকা করতে চাই, সমৃদ্ধ ন্যাশন গড়তে চাই: সড়ক পরিবহনমন্ত্রী চাঁদাবাজদের তালিকা হচ্ছে : র‍্যাব ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের ‘বিচার বিভাগের হৃৎপিণ্ডে হাত দিয়েছে সরকার যা সর্বনাশ ডেকে আনবে’:বিচারপতি মতিন ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান:যুক্তরাষ্ট্রকে ইরান হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

‘ভাবিনি এত বড় হবে’, বিশ্বকাপ ট্রফি দেখে মুগ্ধ জামাল

আকাশ স্পোর্টস ডেস্ক : 

ফুটবলপ্রেমীদের অপেক্ষার পালা শেষ করে ২০২৬ বিশ্বকাপের সোনালি ট্রফি এখন ঢাকায়। ট্রফি ট্যুরের অংশ হিসেবে বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত এই স্মারক।

এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে আসল ফিফা বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখে এই ট্রফি ঢাকায় এসেছিল। এবার ট্রফি নিয়ে ফিফার প্রতিনিধি হিসেবে ঢাকায় পা রেখেছেন ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ও কিংবদন্তি ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা। বিমানবন্দরে ট্রফি ও ব্রাজিলিয়ান কিংবদন্তিকে বরণ করে নেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

ট্রফি বরণের পর নিজের উচ্ছ্বাস লুকাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জামাল বলেন, ‘সত্যি বলতে অভিজ্ঞতাটা দারুণ ছিল। এটা আমার জীবনে প্রথমবার বিশ্বকাপ ট্রফি সামনে থেকে দেখা। আমি ভাবছিলাম ট্রফিটা হয়তো একটু ছোট হবে, কিন্তু কাছে এসে বুঝলাম এটা আসলে অনেক বড়। আর গিলবার্তো সিলভার মতো একজন কিংবদন্তির সঙ্গে ট্রফিটা দেখা আমার জন্য বিশেষ অনুভূতির।’

বিমানবন্দর থেকে ট্রফি নিয়ে যাওয়া হয় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে। সেখানে ট্রফি দেখার সুযোগ পাচ্ছেন কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের বিজয়ীরা। তবে আয়োজকদের পক্ষ থেকে দর্শকদের জন্য রয়েছে কড়া নির্দেশনা। কোনো অবস্থাতেই ট্রফি স্পর্শ করা যাবে না। এছাড়া প্রবেশের জন্য বৈধ টিকিটের পাশাপাশি যাচাইয়ের জন্য কোকা-কোলার ক্যাপ সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

কোমলপানীয় কোম্পানি কোকা-কোলার উদ্যোগে পরিচালিত হচ্ছে এই ট্রফি ট্যুর। গত ৩ জানুয়ারি ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে শুরু হওয়া এই যাত্রা চলবে ১৫০ দিন ধরে, ভ্রমণ করবে বিশ্বের ৩০টি দেশ। ভারতের দিল্লি ও গুয়াহাটি পর্ব শেষেই ঢাকায় এল এই ট্রফি।

উল্লেখ্য, ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। আগামী ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ৪৮ দলের এই মহাযজ্ঞের।

Tag :
আপলোডকারীর তথ্য

আমরা ক্লিনিং ঢাকা করতে চাই, সমৃদ্ধ ন্যাশন গড়তে চাই: সড়ক পরিবহনমন্ত্রী

‘ভাবিনি এত বড় হবে’, বিশ্বকাপ ট্রফি দেখে মুগ্ধ জামাল

আপডেট সময় ০৬:১৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬