ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মনোনয়নের চিঠি পেতে অপেক্ষায় বিএনপি নেতারা

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি। চিঠি পেতে দলীয় মনোনয়নের চূড়ান্ত টিকিট বিতরণের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকাল থেকেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অপেক্ষায় বিএনপি নেতারা।

গতকাল সোমবার বিকাল থেকে মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে বিএনপি। গতকাল রংপুর, রাজশাহী, বরিশাল এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের আংশিক আসনের দলের প্রার্থীদের চিঠি দেয় বিএনপি।

আজ ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং সাংগঠনিক বিভাগ ফরিদপুর ও ময়মনসিংহের প্রার্থীদের চিঠি দেয়া হবে।

এ জন্য সকাল ৯টা থেকেই বিএনপি নেতারা গুলশান কার্যালয়ের সামনে এসে হাজির হয়েছেন। মনোনয়নপ্রত্যাশীদের কর্মী-সমর্থকরা নিজ নিজ নেতার পক্ষে স্লোগান দিচ্ছেন।

এর মধ্যে দুই দফা মাইকে মনোনয়ন কার্যক্রম শুরু করার ঘোষণা দেয়া হয়। তবে এখনও মনোনয়ন ফরম দেয়ার কার্যক্রম শুরু হয়নি।

ড. কামাল হোসেনের বাসায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বৈঠকের কারণে মনোনয়নের চিঠি হস্তান্তর করতে দেরি হচ্ছে।

সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম দেয়ার কথা থাকলেও তা শুরু হয়নি। ইতিমধ্যে বৈঠক শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে সেই কার্যক্রম শুরু হচ্ছে।

গতকাল বগুড়া ৬, ৭ ও ফেনী-১ আসনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য চিঠি হস্তান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীদের হাতে চিঠি দেয়া শুরু করে বিএনপি।

কার্যক্রমের উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কার্যক্রম চলে রাতভর।

শুরু থেকে অনেক আসনে দুজন প্রার্থীকে চিঠি দেয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে এ সংখ্যা আরও বেশি। প্রার্থীদের নামে মামলাসহ নানা কারণে কোনো আসনে যেন দলের প্রার্থী শূন্য না থাকে, সে জন্য বিকল্প প্রার্থী রাখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মনোনয়নের চিঠি পেতে অপেক্ষায় বিএনপি নেতারা

আপডেট সময় ০৩:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮