ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচন আসছে অনেকেই এসে নাটক করবে: শামীম ওসমান

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, আমি টাকা দিয়ে ও মানুষকে ধোঁকা দিয়ে ধান্দাবাজি করে নির্বাচনে ভোট চাইব না। আমি অভয় দিচ্ছি, না বুঝে কাউকে সমর্থন করবেন না। নির্বাচন আসছে অনেকেই এসে নাটক করবে, মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লাখ লাখ টাকা অনুদান করবে। কিন্তু আমি বলছি, কারও ধোঁকাবাজিতে পা দেবেন না। মনে রাখবেন আপনার এলাকার জনপ্রতিনিধি ভুল ব্যক্তি হলে সমাজ নষ্ট হয়ে যাবে এবং উন্নয়ন বন্ধ হয়ে যাবে। সন্ত্রাস চাঁদাবাজি বেড়ে যাবে।

শনিবার সকালে ফতুল্লার শিহাচর এলাকায় পাইলট স্কুল মাঠে একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এরপর তিনি এলাকায় ঘুরে নারী-পুরুষ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে নৌকায় ভোট চান।

শামীম ওসমান আরও বলেন, ২০০১ সালে নির্বাচনের পর আমার অনেক নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যা করা হয়েছে। আমার ভাই হওয়ার অপরাধে সেলিম ওসমানের ফ্যাক্টরিতে হামলা করা হয়েছিল। খামারের গরুর রান কেটে ফেলা হয়েছিল। শুধু তাই নয় আমার বাড়ি হীরা মহলে আগুন দেয়া হয়েছিল। তারপরও আমি বিএনপির কাউকে কিছু বলিনি, পুরনো কথা মনে করাবেন না। বুকের জ্বালা তুলবেন না। যদি পুরনো জ্বালা বুকে তুলে দেন তাহলে পরিণতি ভালো হবে না। আমার কাছে খবর আছে অস্ত্র কেনার জন্য চেষ্টা করছেন। এমন কিছু করবেন না, জনগণ আপনাদের ছাড় দেবে না। তখন কিন্তু আমাকে দায়ী করতে পারবেন না।

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সানাউল্লাহ, সাংগঠনিক সস্পাদক মীর সোহেল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শিরিন আক্তার, জেলা জজ কোর্টের পিপি ওয়াজেদ আলী খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সস্পাদক আনোয়ার হোসেন, থানা ছাত্রলীগের সাধারণ সস্পাদক এমএ মান্নান, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নির্বাচন আসছে অনেকেই এসে নাটক করবে: শামীম ওসমান

আপডেট সময় ০৬:২২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮