ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

কোনো ষড়যন্ত্রেই বিএনপি ভোট থেকে সরবে না’

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকার বিএনপিকে ভোটে না রাখতে নানা ধরনের ষড়যন্ত্র করছে। তবে কোনো ষড়যন্ত্রই নির্বাচন থেকে তাদের দূরে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। সুষ্ঠু ভোটের কোনো লক্ষণ আপাতত তিনি দেখছেন না বলেও জানান। নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে সরকার ও নির্বাচন কমিশনের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন।

শনিবার মওলানা ভাসানীর ৪২তম মৃতবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলের সন্তোষে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
নোমান বলেন, ‘মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবরের পাশে থেকে শপথ নিলাম দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে আমাদের সরিয়ে রাখতে আওয়ামী লীগ নানা রকম পরিকল্পনা করছে। কিন্তু আমরা নির্বাচন থেকে সরতে রাজি নই এবং খালেদা জিয়াকে সাথে নিয়েই নির্বাচন করতে চাই।’

বিএনপির এই নেতা বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জনগণের সমস্যা সমাধানের নির্বাচন। তৃণমূল মানুষের সংগ্রামের ফসল হচ্ছে ঐক্যফ্রন্ট। সবার সংগ্রামে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবেই। দেশে এখনও সমতা আসেনি।’ সেই সমতা আনতে সরকার ও নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানান বিএনপির এই নেতা।

আওয়ামীলীগ বলছে, নির্বাচন বানচাল করতে বিএনপি নাশকতা করছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নোমান বলেন, ‘আওয়ামী লীগতো নতুন করে একথা বলছে না। যখনই কোন সংকট তারা নিজেরা তৈরি করে তখন তারা সেই সংকটকে জাতীয়তাবাদী দলের ওপর চাপিয়ে দেয়। নয়াপল্টনে যে সমস্যা হয়েছে তা সবাই জানে। সবাই দেখেছে। এরপরও বলতে হচ্ছে গাড়ি আমরা পোড়াইনি। আমাদের ওপর দোষ চাপিয়ে দেয়া হচ্ছে। তারা চায়, জনগণকে ভয়ভীতি দেখিয়ে এমন একটি পরিস্থিতি হোক জনগণ যাতে ভোটকেন্দ্রে না যায়।’

কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও ভাসানীর মাজারে শ্রদ্ধা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

কোনো ষড়যন্ত্রেই বিএনপি ভোট থেকে সরবে না’

আপডেট সময় ০৫:৫৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮