ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপির সাক্ষাৎকার শুরু ররিবার

অাকাশ জাতীয় ডেস্ক: 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচজনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী রবিবার থেকে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

রিজভী বলেন, ‘বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ। যাঁরা বিএনপির মনোনয়নপ্রত্যাশী, তাঁদের সাক্ষাৎকার আগামী রবিবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হবে। প্রথমে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার হবে। এরপর রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। বাকিগুলো পরে জানিয়ে দেওয়া হবে।’

রিজভী আরও জানান, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত থাকবেন।’

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ আওয়ামী লীগের অফিসে পরিণত হয়েছে। আওয়ামী লীগের নির্দেশেই পরিচালিত হচ্ছেন নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা। সরকারি দলের লোকজনের অবাধ করছেন সেখানে।

নির্বাচন কমিশন ‘৫ জানুয়ারির মতো আরেকটি ‘একতরফা’ ও ‘প্রহসনমূলক’ নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, নির্বাচনে সরকারি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে বর্তমান কমিশন। সরকারি দল প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করলেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ বিরোধী দলের ওপর দমন নিপীড়ন অব্যাহত রয়েছে।

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক আরিফা সুলতানার গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বলেন, আগের দিন মনোনয়নপ্রত্যাশীসহ বিভিন্ন জেলা থেকে আসা ৬৮ নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা জানান তিনি। তাঁদের মধ্যে ৩৮ জনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

গত চার দিনে ৪ হাজার ১১২ জন নেতা বিএনপির মনোনয়নপত্রের ফরম কিনেছেন। তাদের মধ্য থেকেই সংসদ নির্বাচনের দলীয় প্রার্থী দেবে দলটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপির সাক্ষাৎকার শুরু ররিবার

আপডেট সময় ০২:০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮