ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেবে বাম জোট

অাকাশ জাতীয় ডেস্ক: 

‘একতরফা নির্বাচন’ অনুষ্ঠানের ফাঁদে পা না দিয়ে আন্দোলনের অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

মঙ্গলবার সকালে রাজধানীর পল্টনে মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এই জোট নির্বাচনে অংশ নেয়ার কথা জানায় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বাম জোটসহ অন্যান্য রাজনৈতিক দলের উত্থাপিত দাবির বিষয়ে কোনো সমাধান না করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। একে ‘একতরফা নির্বাচনের জন্য সরকারের ফাঁদ’ বলে জনমনে ধারণার সৃষ্টি হয়েছে। তাই সেই ফাঁদে পা না দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাম জোটের নেতা সাইফুল হক, বজলুর রশীদ ফিরোজ. আবদুস সাত্তার, হামিদুল হক প্রমুখ।

সাংবাদিকদের প্রশ্নোত্তরে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, নির্বাচনে অংশ নেয়া মানে নির্বাচন সুষ্ঠু হবে বলে মেনে নেয়া নয়। অংশ নিচ্ছি আন্দোলনের পদ্ধতিগত অংশ হিসেবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, তা দেশবাসী মনে করে না। এখন যে নির্বাচন হবে, তা অবাধ ও নিরপেক্ষ হবে না। ত্রুটিপূর্ণ নির্বাচন হবে।

এ ছাড়া মনোনয়নপত্র কেনার সময়ে শোডাউন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মনোনয়নপত্র বিক্রিতে কোটি টাকার ব্যবসা হয়েছে উল্লেখ্য করে এতে ভ্যাট আদায় করা হয়েছে কি না, তা খতিয়ে দেখারও আহ্বান জানান গণতান্ত্রিক বাম জোটের এ নেতা।

সিপিবি’র মনোনয়ন বোর্ড গঠন: সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে প্রধান করে ১১ সদস্যের মনোনয়ন বোর্ড গঠন করা হয়েছে। গত ১১ নভেম্বর কেন্দ্রীয় কমিটি’র সিদ্ধান্তক্রমে এ বোর্ড গঠন করা হয়েছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সিপিবি’র মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেবে বাম জোট

আপডেট সময় ০৭:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮