ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাবির হলে ১৫টি পানি শোধনযন্ত্র দিলেন সাবেক শিক্ষার্থী

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমির আলী হলের আবাসিক শিক্ষার্থীদের সুপেয় পানির সরবরাহের উদ্দেশ্যে ১৫টি পানি শোধনযন্ত্র প্রদান করেছেন আসলাম হোসেন নামের সাবেক এক শিক্ষার্থী।

শুক্রবার বেলা ১১টায় হলের ডাইনিং রুমে যন্ত্রগুলো উদ্বোধন করেন সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ ড. আমিনুল ইসলাম।

আসলাম হোসেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং সৈয়দ আমীর আলী হলের সাবেক আবাসিক শিক্ষার্থী ছিলেন। বর্তমানে প্রাণ আরএফএল গ্রুপে ভারতের সেলস ডিভিশনের প্রধান হিসেবে কর্মরত আছেন।

উদ্বোধনকালে হলের আবাসিক শিক্ষক ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম, রাবি শাখা ছাত্রলীগের সহসভাপতি জসিম উদ্দিন, নাজমুল হোসেন, কৃষি শিক্ষাবিষয়ক সম্পাদক শাকিল হোসেনসহ প্রায় শতাধিক আবাসিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ সময় আসলাম হোসেন বলেন, আমীর আলী হলে আবাসিক শিক্ষার্থী থাকাকালীন সুপেয় পানির প্রয়োজনীয়তা উপলব্ধি করতাম। সেই অভাববোধ থেকেই বর্তমান হলের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিশুদ্ধ পানির জন্য কিছু পানিশোধন যন্ত্রের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাবির হলে ১৫টি পানি শোধনযন্ত্র দিলেন সাবেক শিক্ষার্থী

আপডেট সময় ১০:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮