ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেল হত্যা মামলায় পলাতকদের ফিরিয়ে এনে দণ্ড কার্যকর হবেই: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় চার নেতা হত্যা মামলায় পলাতক আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন ব্রাক্ষণবাড়িয়া আয়োজিত প্রীতি সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

তবে জাতীয় নির্বাচন প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের বিষয়ে কোনও মন্তব্য করতে তিনি রাজি হননি।

জেল হত্যা মামলার সাজাপ্রাপ্তদের রায় কেন কার্যকর হচ্ছে না এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, রায় কার্যকর করা হচ্ছে না, এটার সঙ্গে তিনি একমত না। কারণ বঙ্গবন্ধু হত্যা মামলা আর জেল হত্যা মামলা এ দু’টো মামলার আসামি যারা তারাও একই। এ জন্য বঙ্গবন্ধু হত্যা মামলার রায় আগে হয়ে যাওয়াতে তাদের সেই পাঁচজন খুনির দণ্ডাদেশ আমরা কার্যকর করেছি। তার মধ্যে দিয়ে জেল হত্যা মামলার আসামিরও দণ্ডাদেশ কার্যকর হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, দ্বিতীয়ত এখনও যাদেরকে পাওয়া যায়নি তাদেরকে আমরা শুধু খুঁজছি না, দৃঢ়ভাবে বলতে চাই-তাদেরকে এনে এই রায় আমরা কার্যকর করবোই, ইনশাআল্লাহ।

এ সময় সংলাপ নিয়ে জানতে চাইলে কোনো কথা বলতেই রাজি হননি তিনি। মন্ত্রী বলেন, এ বিষয়ে কিছুই বলব না।

প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এই সম্মেলন একে অপরের পাশে শরীক হতে উৎসাহিত করবে। আশা করি আগামি দিনে সবাই যদি ঐক্যবদ্ধ থেকে কাজ করতে পারি তাহলে ব্রাক্ষণবাড়িয়ার হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করা সম্ভব হবে।

সংগঠনের আহবায়ক বিসিএস একাডেমীর রেক্টর ( সচিব) মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন- কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) পার্থ প্রতিম দেব, মর্ডান ফুড স্টোরেজ ফেসিলিটিস প্রজেক্টের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব গাজীউর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ন সচিব ও মহাপরিচালক মো. খলিলুর রহমান, ডিএমপির লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মো. ইব্রাহিম খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জেল হত্যা মামলায় পলাতকদের ফিরিয়ে এনে দণ্ড কার্যকর হবেই: আইনমন্ত্রী

আপডেট সময় ০৮:৪২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮