ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংলাপের জন্য গণভবনে যুক্তফ্রন্টের নেতারা

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী সঙ্গে সংলাপে অংশগ্রহণ করতে গণভবনে প্রবেশ করছেন ডা. বদরুদ্দোজা চেীধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের প্রতিনিধি দল। শুক্রবার রাত সাড়ে ৮টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে। এই সংলাপে বি. চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের ১৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে।

এ দলে আছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, সহসভাপতি মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজা, বিএলডিপি সভাপতি নাজিম উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তুজা, জাতীয় জনতা পার্টির সভাপতি শেখ আসাদুজ্জামান।

এরই মধ্যে সংলাপ শেষে নৈশভোজে নিজের জন্য খাবারের তালিকা পাঠিয়েছেন বিকল্পধারার চেয়ারম্যান একিউএম বদরুদোজ্জা চৌধুরীর। যাতে রয়েছে- সাদা ভাত, লাল আটার রুটি, ফুলকপি, সীম, আলু ভাজি, যেকোনো মাছের ঝোল ও মসুর ডাল। বি. চৌধুরীর নৈশভোজের এ মেন্যুর ব্যাপারটি তার প্রেস সচিব জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংলাপের চিঠি নিয়ে যান বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বি. চৌধুরী বলেন, আমরা খুশি হয়েছি আপনি নির্বাচন সম্পর্কীয় সমস্যা সমাধানের লক্ষ্যে রাজনৈতিক সংলাপের প্রস্তাব দিয়েছেন। আমরা আপনাকে যুক্তফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সংলাপের জন্য গণভবনে যুক্তফ্রন্টের নেতারা

আপডেট সময় ০৮:৩৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮