ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার স্বামীর পক্ষে নির্বাচনী মাঠে কাদেরের স্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) নির্বাচনী আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন তার স্ত্রী ইসরাতুন্নেছা কাদের।

গত মঙ্গলবার থেকে বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন তিনি। পাশাপাশি সরকারের উন্নয়ন চিত্রও তুলে ধরছেন মানুষের মাঝে। বিশেষ করে নারী ভোটারদের টানতে তিনি প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবু নাছের চৌধুরীর বাড়িতে প্রথম সমাবেশ করেন ইসরাতুন্নেছা।

পর্যায়ক্রমে চরপার্বতী ইউনিয়নের বি জামান উচ্চবিদ্যালয় মাঠে, সিরাজপুর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডে মহিলা সমাবেশ করেন তিনি। এসব সমাবেশে এলাকার নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। সমবেশে ইসরাতুন্নেছা কাদের বলেন, সমাবেশে নারীদের উপস্থিতি প্রমাণ করে শেখ হাসিনার নেতৃত্বে নারীরা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সমগ্র বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে।

নারী ভোটারদের তিনি বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থী ওবায়দুল কাদেরকে আবারও নির্বাচিত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখুন। ওবায়দুল কাদেরকে নির্বাচিত করলে এ আসনের উন্নয়ন কর্মকাণ্ড ও নারী অগ্রযাত্রায় তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার স্বামীর পক্ষে নির্বাচনী মাঠে কাদেরের স্ত্রী

আপডেট সময় ০৩:১৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮