ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা

ইঁদুর-বিড়াল খেলায় এরদোগান-সৌদি যুবরাজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

তুরস্কে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি নিহত হবার ঘটনায় তুরস্ক ও সৌদি আরবের মধ্যে সম্পর্কে টানাপড়েনের সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বাস্তবে আসলে তাদের মধ্যে কী ঘটছে তা পরিষ্কার নয়।

বিবিসির প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ক সংবাদদাতা জনাথন মার্কাস বলেন, জামাল খাসোগিকে ঠিক কীভাবে হত্যা করা হয়েছে এবং পরে তার মৃতদেহ কোথায় ও কীভাবে গুম করা হয়েছে- যখন এসব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে, তখন যে প্রশ্নটি সবার আগে সামনে এসে দাঁড়াচ্ছে, তা হলো কে তাকে হত্যার আদেশ দিয়েছিলেন। হয়তো এই প্রশ্নের উত্তর কোনদিনই পাওয়া যাবে না।

তবে তুরস্কের প্রেসিডেন্ট তার ভাষায় ‘নগ্ন সত্য’ প্রকাশ করার ঘোষণা দিলেও কার্যত তিনি নতুন কোনো তথ্য প্রকাশ করেননি। বরং তিনি সৌদি বাদশাহর প্রশংসা করেছেন।

অন্যদিকে তুর্কি মিডিয়াগুলো আকার-ইঙ্গিতে সৌদি যুবরাজকে দোষারোপ করে নানা সংবাদ প্রকাশ করছে। সৌদি যুবরাজকে যথাসম্ভব চাপে রাখা এবং বাদশাহর সঙ্গে যুবরাজের দূরত্ব সৃষ্টি করার জন্য তুরস্ক এ কৌশলে হাটছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাংবাদিক জনাথন মার্কাস বলেন, তুর্কী প্রেসিডেন্ট এরদোগান সৌদি যুবরাজের সাথে অনেকটা ইঁদুর-বিড়ালের মতো খেলছেন। এই হত্যাকাণ্ড সম্পর্কে লোকজনকে তিনি যা বলছেন, মনে হচ্ছে তিনি তার চাইতেও বেশি জানেন। কিন্তু কতোটা বেশি জানেন ও কী জানেন সেটা এখনও পরিষ্কার নয়।

জনাথন মনে করেন, প্রেসিডেন্ট এরদোগান আইনগত সব ধরনের ব্যবস্থাই তারা নিচ্ছেন বলে ঘোষণা করেছেন। কিন্তু তিনি নাটকীয়তাও ধরে রেখেছেন। কারণ তিনি চান এমবিএসকে (সৌদি যুবরাজ) যতোটা সম্ভব চাপের মধ্যে রাখা।

খাসোগি হত্যাকাণ্ডের ঘটনা একদিকে তুরস্কের ভেতরে প্রেসিডেন্ট এরদোগানের শক্তি বৃদ্ধি করতে পারে আবার একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্যেও এটি একটি সুযোগ তৈরি করে দিতে পারে।

এরদোগান যদি সৌদি আরবের ওপর এই চাপকে দক্ষতার সাথে কাজে লাগাতে পারেন এবং সময় মতো সেটা ব্যবহার করেন তাহলে তিনি হয়তো সৌদি আরব থেকে আরো বেশি বিনিয়োগ অথবা অর্থনৈতিক সাহায্য আদায় করে নিতে পারবেন যা তুরস্কের অর্থনীতিকে চাঙা করবে।

-বিবিসি বাংলা অবলম্বনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যাম্পু করার আগে চুলে তেল মালিশ করা কি ভালো

ইঁদুর-বিড়াল খেলায় এরদোগান-সৌদি যুবরাজ

আপডেট সময় ১০:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮