ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা ‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস সারা দেশে ১৩৭টি উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছেন, বিএনপি জনরায়ে সরকার গঠন করলে সকল ছাত্র-ছাত্রীর জন্য সারাদেশে ফ্রি ওয়াইফাই-সহ সব রকম সুযোগ-সুবিধা হাতের কাছে পৌঁছে দিবেন।

আজ মঙ্গলবার সরকারি তিতুমীর কলেজে ডিজিটাল ওয়াইফাই উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-১৭ এলাকায় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান।

তিতুমীর কলেজের শিক্ষক, ছাত্রদল নেতৃবৃন্দ এবং সাধারণ ছাত্রদের সঙ্গে ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতুমীর কলেজের ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের নির্বাচনী কার্যক্রমের যুগ্ম সমন্বয়ক ডা. ফরহাদ হালিম ডোনার, কৃষিবিদ শামীম রহমান শামীম, কলেজের অধ্যক্ষ ড. অধ্যাপক ছদরুদ্দিন আহমদ, অধ্যাপক আলেয়া আক্তার, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক মনিরুজ্জামান এবং ফ্রি পাবলিক ওয়াইফাই জোনের সমন্বয়ক সাব্বির হোসেন সাব্বির।

আব্দুস সালাম বলেন, বর্তমান যুগ ডিজিটাল যুগ। ডিজিটাল যুগে পুরনো অ্যানালগ সিস্টেম চলবে না। আপনারা সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারেন ডিজিটাল ওয়াইফাইয়ের মাধ্যমে। কিন্তু আমাদের দেশ দরিদ্র। ছাত্রদের আর্থিক সংকট আরও বেশি। অথচ তাদেরই বেশি প্রয়োজন সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখার। সে আইডিয়া মাথায় রেখেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদের জন্য অনেক রকম সেবামূলক কাজের উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষ করে ওয়াইফাই সেবা ফ্রি করে এই সেবাকে তিনি শিক্ষার্থীদের হাতের কাছে এনে দিতে চান। এটা ছাত্র-ছাত্রীদের জন্য বিরাট সুযোগ। এর মাধ্যমে তারা বিশেষভাবে উপকৃত হবেন।

ছাত্র-ছাত্রীদের জন্য এই ওয়াইফাই সেবা দান শুধু ছাত্রদলের জন্য নয়, সকল ধর্মের এবং বর্ণের ছাত্র-ছাত্রীরা সেটা ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা সকল ইনফরমেশন হাতের কাছে পেয়ে যাবেন। পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আপনারা ভর্তি হতে পারবেন। দেশে-বিদেশে চাকরি পাওয়াও সহজ হবে।

জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে সকল শ্রেণি পেশার মানুষের রক্তদানের মাধ্যমে। সেখানে ছাত্রদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। কিন্তু একটা বিশেষ গোষ্ঠি ২৪এর এই অর্জনকে ছিনতাই করতে চায়। তারা ছাত্রলীগের কাছ থেকে অপরাজনীতি শিখেছে এবং জুলাই বিপ্লবের কথা বলে সমস্ত রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণ করছে। আপনারা যখন আপনাদের ত্যাগ এবং আপনাদের নেতাদের ত্যাগের কথা তুলে ধরবেন তখন তারা নিজে থেকে আউট হয়ে যাবে। পজিটিভ রাজনীতির এটাই হচ্ছে শুভ দিক। জুলাই বিপ্লবের কথা বলে যারা রাষ্ট্রীয় সুযোগ নিচ্ছে তাদের ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে।

তিনি বলেন, ৩০% ভোটার ছাত্র এবং তরুণ-তরুণী। আপনারা ছাত্রদের মাঝে পরিচ্ছন্ন রাজনীতির ধারা সৃষ্টি করবেন। কখনো অপরাজনীতি করবেন না এবং অপরাজনীতি যারা করে তাদের প্রতিহত করবেন। ছাত্রলীগ অপরাজনীতি করে নিঃশেষ হয়ে গেছে। তাদের রাজনীতি সাধারণ ছাত্র ও সাধারণ মানুষ কেউই গ্রহণ করেনি। মনে রাখবেন জোর করে ভালোবাসা হয় না।

বিএনপি সকল ধর্মের সহ-অবস্থানে বিশ্বাস করে। নারী-পুরুষের সহ-শিক্ষায়ও ভিন্ন মত নেই। ছাত্র-ছাত্রী যে ধর্মেরই হোক প্রত্যেকের সমান অধিকার। আপনারা সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে বিএনপির আদর্শ তুলে ধরবেন। এটাই হচ্ছে আপনাদের মুখ্য কাজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান দেশের স্বার্থে কতটা ত্যাগ স্বীকার করেছেন, কতটা মঙ্গল করেছেন এবং ভবিষ্যতে মঙ্গল করার যত রকমের পরিকল্পনা আছে এসব আপনারা সাধারণ ছাত্রদের সামনে তুলে ধরবেন।

তিনি বলেন, বিএনপি বাংলাদেশে উন্নয়নের ধারা সৃষ্টি করেছে। অন্যরা উন্নয়নের কথা বললেও করেছে লুটপাট। এই উন্নয়নের সঙ্গে বিএনপির শ্রম ও ভালোবাসা যুক্ত। ছাত্রদের মাঝে আপনারা আমাদের পজিটিভ দিকগুলো তুলে ধরলে সাধারণ ছাত্র আরও উপকৃত হবে। বিএনপির প্রতি আকৃষ্ট হবে এবং বিপুল ভোটে আমাদের নেতা তারেক রহমানকে জয়যুক্ত করবে।

ডিজিটাল ওয়াইফাই উদ্বোধনী অনুষ্ঠানে তিতুমীর কলেজের ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক আবু হুজাইফা রকি, রিমা হোসেন, নূর হোসেন রাজু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিসিকে নিরপেক্ষতা প্রমাণের আহ্বান আফ্রিদির

ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম

আপডেট সময় ০৬:৪০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬