ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচন না করলে সরকারের পরিবর্তন হবে না: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘নির্বাচনে কে আসলো আর কে আসলো না তা আমরা পরোয়া করি না। আমরা নির্বাচনে বিশ্বাসী। তাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। নির্বাচন না করলে সরকারের পরিবর্তন হবে না।’

রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় সাবেক রাষ্ট্রপতি এসব কথা বলেন।

জাতীয় পার্টি সবদলের অংশগ্রহনে নির্বাচন চায় জানিয়ে এরশাদ বলেন, ‘কারচুপি যেন না হয়, ভোট চুরি না হয়, তেমন নির্বাচন চাই আমরা। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে খুন, হত্যা বন্ধ হবে। গায়েবী মামলা হবে না।’

ক্ষমতা ছাড়ার পর একটি দিনও শান্তিতে থাকতে পারেননি উল্লেখ করে তিনি আরো বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। শান্তি চায়। জীবনের নিরাপত্তা চায়। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এসব নিরাপত্তা দিতে পারবে।’

জাপা কো চেয়ারম্যান জি. এম. কাদের, ‘নির্বাচনকে কেন্দ্র করে দেশে চাঞ্চল্য দেখা দিয়েছে। অন্যান্য বারের মত তৎপরতা দেখা যাচ্ছে না। একটা সাংর্ঘষিক পরিস্থিতি বিরাজ করছে। একদল বলছে নির্বাচনে যাবে না। আরেক দল বলছে নির্বাচন হবেই। নিবার্চন নিয়ে সংকট। তবে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। ৩০০ আসনেই প্রার্থী দিব। আমরা সুশাসনের পক্ষে আছি।’

জাপা মহাসচিব এ.বি. এম. রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জাতীয় পার্টির সময়ে মানুষ নিরাপদে ছিল। খুন, গুম ছিল না। জাতীয় পার্টি বিবেকহীন কাজ করবে না। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। আমাদের দল ক্ষমতায় যাবে কি যাবে না, সেটা ব্যাপার নয়।’

উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুনুর রশীদের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জিয়াউল হক মৃধা, এরশাদের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া ও ঢাকা মহানগর (উত্তর) জাতীয় পার্টির সভাপতি ফয়সাল হোসেন চিশতি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নির্বাচন না করলে সরকারের পরিবর্তন হবে না: এরশাদ

আপডেট সময় ০৫:১০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮