ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঐক্যফ্রন্টের চিঠি যাবে আজ

অাকাশ জাতীয় ডেস্ক: 

সংসদ ভেঙে দিয়ে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনসহ সাত দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আজ রোববার চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) একেএম নূরুল হুদাকেও তারা চিঠি দেবে।

এর আগে ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছিল শনিবার দুপুরের মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন এবং ওবায়দুল কাদেরের বাসায় চিঠি পৌঁছে দেয়ার। কিন্তু দু’জনই পটুয়াখালীতে থাকায় চিঠি দেয়া হয়নি। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ ২১টি প্রকল্পের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শনিবার সেখানে সফরে যান।

ওবায়দুল কাদেরসহ বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী এবং দলের শীর্ষ নেতারা তার সফরসঙ্গী হন। অপরদিকে, সমাবেশ করতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারাও একই দিন চট্টগ্রামে যান। এ অবস্থায় শনিবার চিঠি দিতে পারেননি ঐক্যফ্রন্ট নেতারা। আজ দুপুরের মধ্যে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেন তারা।

এছাড়া তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় অনুষ্ঠিত বৈঠকে চিঠির খসড়া চূড়ান্ত করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল শনিবার দুপুরের মধ্যে ওই দু’জনের কাছে চিঠি পৌঁছে দেয়ার।

জাতীয় ঐক্যফ্রন্টের দুই নেতা গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ চিঠি পৌঁছে দেবেন। কিন্তু প্রধানমন্ত্রী সরকারি সফরে ঢাকার বাইরে থাকায় মোস্তফা মহসিন মন্টু ও সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ সকালে চট্টগ্রাম চলে যান।

জানতে চাইলে মোস্তফা মহসিন মন্টু শনিবার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকার বাইরে থাকায় চিঠি না দিয়ে তারা চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দেন। আশা করি আজ চিঠি পৌঁছে দেব।’

এদিকে শনিবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে চিঠি দেয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতারা।

স্থায়ী কমিটির এক নেতা বলেন, তফসিল ঘোষণার আগেই সংলাপে বসতে প্রধানমন্ত্রীকে জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফাসহ একটি স্মারকলিপি দেয়া হবে। তার আগে নির্বাচন কমিশনেও একটি স্মারকলিপি দেয়া হবে। এটি আজ অথবা আগামীকালের মধ্যে দেয়া হতে পারে। ঐক্যফ্রন্টের নেতারাই এ স্মারকলিপি পৌঁছে দেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঐক্যফ্রন্টের চিঠি যাবে আজ

আপডেট সময় ০৪:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮