ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন ফেসবুক স্ট্যাটাসে ৯ দফার ঘোষক কাদের: ফিমেল জোন যেন ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয় ৩০০ এমপিকে হাওড় ঘুরে আসার আহ্বান নাহিদের ভয়াবহ দাবানল : ফ্রান্সে সরানো হলো ৬৩ হাজার মানুষ, স্পেনে জরুরি অবস্থা মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার

এবার ঢাকার আশেপাশের অঞ্চল পানির নিচে

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার আশপাশের সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ধলেশ্বরীর এলাসিন পয়েন্টে আগের দিনের তুলনায় পানি পাঁচ সেন্টিমিটার বেড়ে গতকাল শুক্রবার বিপদসীমার ১১২ সেন্টিমিটার ওপরে ছিল। অন্যদিকে, লাখপুর পয়েন্টে শীতলক্ষ্যা নদীর পানি আগের দিনের চেয়ে ৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

এদিকে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুসারে, ১৯টি নদীর পানি ২৮টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে। ৪৬টি নদ-নদীর পানি কমেছে, আর বেড়েছে ৪৩টির। তবে বিশেষজ্ঞরা জানান, যেসব নদ-নদীর পানি কমেছে সেগুলো এখনো বিপদসীমার ওপরেই রয়েছে। আবার উত্তরে যতটুকু কমেছে তার তুলনায় মধ্যাঞ্চলে পানি বেশি বেড়েছে।

এছাড়া পানি আবারও বাড়তে পারে উল্লেখ করে বন্যা বিশেষজ্ঞ মো. সেলিম ভূইয়া জানান, ভারতের কোনো কোনো অঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা থাকায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে কমে যাওয়া নদ-নদীর পানি আবার বাড়তে পারে। এ ছাড়া দুই দিন পরই অমাবস্যা। ফলে পানি সাগরে নামতে বাধা পাবে।

অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, গঙ্গা ও পদ্মার পানি আগামী ৪৮ ঘণ্টায় বাড়বে। আর কমবে ব্রহ্মপুত্র, তিস্তা, যমুনা, সুরমা ও কুশিয়ারার পানি।

এছাড়া, শীতলক্ষ্যার পানিও একটু একটু করে বাড়ছে। তবে বন্যা মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

এবার ঢাকার আশেপাশের অঞ্চল পানির নিচে

আপডেট সময় ০৪:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭