ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাত বাম দলের আরেক ঐক্য জোট

অাকাশ জাতীয় ডেস্ক:  

সমমনা সাতটি বামপন্থী সমাজতান্ত্রিক দলের সমন্বয়ে গণতান্ত্রিক বাম ঐক্য নামের আরেকটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন এই ঐক্যের সমন্বয়ক করা হয়েছে এম এ সামাদকে।

রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে গণতান্ত্রিক বাম ঐক্যের আত্মপ্রকাশ আয়োজন করা হয়।

সাতটি দল হলো- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল), জাতীয় বিপ্লবী পার্টি, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টি, বাংলাদেশের সমতা পার্টি ও বাংলাদেশের শ্রমিক পার্টি।

সামাদ বলেন, জাতির ক্রান্তিকালে মেহনতি মানুষের পাশে দাঁড়ানো, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র সুরক্ষায় এই ঐক্য কাজ করে যাবে। প্রতি তিন মাস পর পর ঐক্যের সমন্বয়কারী পরিবর্তন হবে বলেও জানান তিনি।

সাম্যবাদী দলের আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, ‘রাজনৈতিক ক্ষেত্রে চরম অস্থিরতা বিরাজ করছে। দেশের মানুষের ভোটাধিকার অনিশ্চিত।’

তিনি বলেন, ‘নতুন ঐক্যের লক্ষ্য অসাম্প্রদায়িক, জঙ্গিমুক্ত সমাজ গড়ে তোলা। ভবিষ্যতে গণতান্ত্রিক বামজোটের সাথে একাত্ম হয়ে কাজ করবে বাম ঐক্য। পাশাপাশি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার চেষ্টা চালিয়ে যাবেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাত বাম দলের আরেক ঐক্য জোট

আপডেট সময় ০৩:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮