ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফরিদপুর-১: এমপিকে বর্জন চার প্রার্থীর

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনে আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে আওয়ামী লীগের ৪ মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুর রহমান দোলন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন একমঞ্চে বক্তব্য রাখেন।

সভায় সাড়ে ৩শ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মোশারফ চৌধুরীর সঞ্চালনায় ৩০ জন বিভিন্ন পদবিধারী নেতা বক্তব্য রাখেন।

বক্তারা বর্তমান এমপি আবদুর রহমানের তীব্র সমালোচনা করে ফরিদপুর-১ আসনের প্রার্থী পরিবর্তনের দাবি জানান। তারা প্রার্থী পরিবর্তন না করলে ভোটবর্জন করা হবে বলেও ঘোষণা দেন।

এতে বক্তব্য রাখেন রূপাপাত ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম নান্নু, ঘোষপুর ইউনিয়ন সহ-সভাপতি শামসুজ্জামান, শেখর সভাপতি এএনএম জামাল ও বোয়ালমারী সভাপতি আবদুল ওহাব তারা মোল্লা, দাদপুর ইউপি সাবেক চেয়ারম্যান মো. শামীম মোল্লা, যুগ্ম-সম্পাদক ও ময়না চেয়ারম্যান নাসির মো. সেলিম, শেখর চেয়ারম্যান ইস্রাফিল মোল্লা, পৌর আওয়ামী লীগের সম্পাদক নুরুজ্জামান খসরু মিয়া প্রমুখ।

মনোনয়নপ্রত্যাশী কাজী সিরাজুল ইসলাম বলেন, উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।আরিফুর রহমান দোলন তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা সবাই মিলে বঞ্চনার অবসান ঘটাতে চাই।

সেক্ষেত্রে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে। এমএম মোশাররফ হোসেন বলেন, সভায় তৃণমূলের যেসব নেতাকর্মী এসেছেন তাদের এমপি আবদুর রহমান হয়রানি করার চেষ্টা করলে সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফরিদপুর-১: এমপিকে বর্জন চার প্রার্থীর

আপডেট সময় ০২:২৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮