ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা ফখরুল ‘ইতিহাস যখন সঠিকভাবে কথা বলে, বিকৃতকারীরা হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়’:তথ্য মন্ত্রী প্রকাশ্যে উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা আমরা আমেরিকানদের ‘একদমই বিশ্বাস করি না’: ইরানের প্রধান বিচারপতি শিবির নেতা জিসানকে বহিষ্কার ‘বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে’: আলি আবদোল্লাহি দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শিবিরের বর্তমান রাজনীতি হলো ধর্ষণ করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো: রাশেদ ভারতীয় বিমান বাহিনীর পরিবহন প্লেন বিধ্বস্ত জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন আর নেই

তারেককে ফেরত চেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

একুশে আগস্টের গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত আসামি ও লন্ডনে পলাতক উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

বৃহস্পতিবার ১০ ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভ সমাবেশ করে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বিক্ষোভ সমাবেশে বিপুলসংখ্যক প্রবাসী বাঙালি অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশ শেষে সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বরাবর একটি স্মারকলিপি দেয়। এসময় প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘২০০৪ সালে তারেক রহমানের নির্দেশে ও তারই তত্ত্বাবধানে একদল প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি আওয়ামী লীগের একটি সন্ত্রাসবিরোধী জনসভায় গ্রেনেড হামলা চালায়। ঘটনাস্থলে তারা ১২টি আর্জেস গ্রেনেড নিক্ষেপ করে এর ফলে আইভী রহমানসহ এর ফলে ২৪ জন রাজনৈতিক কর্মী নিহত হন। প্রায় ৫০০ উপস্থিত নেতাকর্মী গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত আজও মানবেতর জীবন-যাপন করছেন। এদের মধ্যে বেশকিছু লোক এই আঘাতের ফলে মৃত্যুবরণ করেন।’

২১ আগস্টের গ্রেনেড হামলার মামলা ছাড়াও আরও বহু মামলায় তারেক রহমান দোষী সাব্যস্ত হয়েছেন। এর থেকে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে, তারেক রহমান সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও সন্ত্রাসীদের সংগঠনের অংশ। অসংখ্য বেআইনি হত্যাযজ্ঞের জন্য তিনি দায়ী।

স্মারকলিপিতে এটাও উল্লেখ করা হয়, তারেক রহমান ব্রিটিশ আইনে রাজনৈতিক আশ্রয় নিয়ে থাকার সমস্ত শত ভঙ্গ করেছেন। তিনি দণ্ডিত আসামি। তাকে অনতিবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার সব আইনানুগ ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন আহমদ মাস্টার, যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, মানবাধিকার সম্পাদক সারব আলী, শিল্প ও বাণিজ্য সম্পাদক আসম মিসবাহ, মেহের নিগার চৌধুরী, এস এম সুজন মিয়া, কাওসার চৌধুরী, আলতাফুর রহমান মোজাহিদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা ফখরুল

তারেককে ফেরত চেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

আপডেট সময় ০২:০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮