ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শুভ বিজয়া দশমীতে ভক্তদের ঢল

অাকাশ জাতীয় ডেস্ক:

আজ শুভ বিজয়া দশমী। একদিকে বিদায়ের সুর, অন্যদিকে উৎসবের আমেজ। শুক্রবার সকাল থেকেই দেশের পূজা মণ্ডপগুলোতে নেমেছে ভক্তদের ঢল।

চলছে ঢাক আর শঙ্খধ্বনি। টানা মন্ত্রপাঠ। উলুধ্বনি আর অঞ্জলি। সঙ্গে ঢাকের বাদ্য, নাচ, সিঁদুর খেলা। তবে সবার মনে এখন বিদায়ের সুর।

অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণ এবং সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে নিরন্তর শান্তি ও সমপ্রীতির আকাঙ্খা নিয়ে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ শেষে হবে শারদীয় দুর্গাপূজা।

নানা আচারের মধ্য দিয়ে বৃহস্পতিবার মহানবমী পালিত হয়। আজ শুক্রবার শুভ বিজয়া দশমী।

জাতীয় পূজা উদ্যাপন কমিটি জানায়, গতকাল সারা দেশের সব পূজামণ্ডপে মহানবমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। মহানবমী উপলক্ষে এখানে আরতি প্রতিযোগিতা ও প্রসাদ বিতরণ হয়।

শাস্ত্র অনুযায়ী, শাপলা, শালুক আর বলিদানের মাধ্যমে দেবীর পূজা হবে। সনাতন বিশ্বাসে বোধনে ‘অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী মা উমাদেবীর আগমন ঘটে। টানা পাঁচদিন মৃন্ময়ীরূপে মণ্ডপে মণ্ডপে থেকে আজ ফিরে যাবেন কৈলাশে স্বামী শিবের সান্নিধ্যে।,

রাজধানীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বিজয়া শোভাযাত্রা শেষে বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। শুক্রবার জুমার দিন হওয়ায় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শোভাযাত্রা বন্ধ থাকবে।

শুক্রবার হিন্দুদের অনেকে উপবাস করবেন। বিজয়া দশমী উপলক্ষে বেতার ও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সংবাদপত্রগুলোতে প্রকাশিত হবে বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র। বঙ্গভবনসহ গুরুত্ব¡পূর্ণ ভবন আলোকসজ্জিত করা হচ্ছে।

ধর্মীয় সম্প্রতির মধ্য দিয়ে এবার সারাদেশে ৩১ হাজার ২৭২টি পূজাণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শুভ বিজয়া দশমীতে ভক্তদের ঢল

আপডেট সময় ০১:৫৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮