ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কী ছিল আইয়ুব বাচ্চুর শেষ ফেসবুক স্ট্যাটাস!

আকাশ বিনোদন ডেস্ক:

গানে গিটারের ব্যবহার ও গিটারের জনপ্রিয়তা এসেছে আইয়ুব বাচ্চুর হাত ধরেই।

ব্যান্ডসংগীত কিংবা গিটারে দুটোতেই কিংবদন্তি তিনি।

মঞ্চে বাচ্চু মানেই কানায় কানায় পূর্ণ গ্যালারি। প্রথমে নিশ্চুপ এরপর মৃদু দুলুনি তারপর আবার উন্মাতাল হৈহুল্লোড়।

সঙ্গেসঙ্গে গানের গলা মেলানো।

ঠিক একই চিত্র দেখা গিয়েছিল আইয়ুব বাচ্চুর শেষ কনসার্টে। সেই শেষ কনসার্ট নিয়েই ছিল তার শেষ ফেসবুক স্ট্যাটাস।

শেষ স্ট্যাটাসটিতে তিনি রংপুরবাসীকে সালাম জানিয়েছিলেন। কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন রংপুরবাসীর উদ্দেশে।

স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, যেখানে সংগীতশিল্পী আছে, সেখানে সংগীত আছে।

সেলফি নিয়েছিলেন তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে।

রংপুরে ভক্তদের সঙ্গে আইয়ুব বাচ্চুর সেলফি

রাতটা খুব উপভোগ্য হলো জানিয়ে তিনি রংপুরে সংগীত প্রেমীদের সঙ্গে গান করতে আবার আসবেন বলে আশা প্রকাশ করেছিলেন। গত মঙ্গলবার আইয়ুব বাচ্চু তার জীবনের শেষ কনসার্ট করেন রংপুর জেলা স্কুল মাঠে। সেখানে কনসার্টের ফাকেঁই রাত পৌনে ১২টায় তিনি তার শেষ স্ট্যাটাসে এসব কথা লিখেন।

সেদিন অন্যান্য সব জনপ্রিয় গানের সঙ্গে সেখানে তিনি গেয়েছিলেন- ‘আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে’।

তার গানের কথাই যেন সত্যি হল। মাত্র একদিনের ব্যবধানে তিনি আকাশে উড়াল দিয়ে চলে গেলেন।

এলআরবির পক্ষ থেকে জানিয়েছে, গত মঙ্গলবার রংপুরে কনসার্ট ছিল আইয়ুব বাচ্চুর। কনসার্ট শেষে গতকাল বুধবার দুপুরে বাড়ি ফেরেন তিনি।

আজ বৃহস্পতিবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এ সংগীতশিল্পীর। অচেতন অবস্থায় হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কী ছিল আইয়ুব বাচ্চুর শেষ ফেসবুক স্ট্যাটাস!

আপডেট সময় ০৬:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮