ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

কুমারী হতে পারেননি কোয়েল মল্লিক

আকাশ বিনোদন ডেস্ক:

ভারতীয় বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী কোয়েল মল্লিক। পেশাগত জীবনে তাকে ‘দুর্গা’ হতে হয়েছে বহুবার। চিত্রনাট্যের প্রয়োজনেই ‘দশভুজা’র ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি।

সিলভার স্ক্রিনের মহালয়াতেও দনুজ দলনী হয়েছিলেন মল্লিক বাড়ির মেয়ে। তবে কোনো দিনই ‘কুমারী’ হতে পারেননি, তাই দুঃখ কোয়েলের।

মহাষ্টমীর সকাল থেকেই মল্লিক বাড়ির পূজায় হাত লাগান তিনি। সকালে কল্যাণী পূজা ও পুষ্পাঞ্জলির পর কুমারী পূজাতেও থাকেন কোয়েল। সঙ্গে স্বামী নিসপাল সিং রানেও ছিলেন।

তবে টলি অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা তার মেয়েবেলাতে খুব চেয়েছিলেন তিনি অন্তত একবার কুমারী রূপে পূজিতা হবেন। কিন্তু সেই সৌভাগ্য কোনো দিনই হয়নি তার।

বাড়ির পূজায় বাড়ির কোনো মেয়েকে কুমারী রূপে পূজিতা হওয়ার রীতি নেই। সে কারণেই মল্লিক বাড়িতে মহাষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হলেও তিনি কোনো দিনই ‘কুমারী’ হতে পারেননি। ‘কুমারী পূজা’তে অংশগ্রহণ করেছেন পূজারি হিসেবে। এবারও মল্লিক বাড়ির কুমারী পূজায় অংশ নিয়েছেন কোয়েল। নিজ হাতে সাজিয়েছেন দিদির মেয়েকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

কুমারী হতে পারেননি কোয়েল মল্লিক

আপডেট সময় ১০:১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮