ঢাকা ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের

দুই জোটই আমাদের কাছে গুরুত্বপূর্ণ

অাকাশ জাতীয় ডেস্ক: 

আগের ২০ দলীয় জোট এবং নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট দুটি জোটই বিএনপির কাছে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

২০ দল থেকে ন্যাপ ও এনডিপি বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে যে অভিযোগ করেছে তাও নাকচ করে দিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা। এই অভিযোগে দুই দলের জোট ছাড়া উচিত হয়নি বলেও মনে করেন তিনি।

বুধবার বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে মোশাররফ এসব কথা বলেন।

মঙ্গলবার ২০ দলের শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি—ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি—এনডিপি জোট ছাড়ার ঘোষণা দেয়।

ওই দুই শরিক দলের বক্তব্য ছিল, নতুন জোটে যোগ দেওয়া নিয়ে বিএনপি তাদের অন্ধকারে রেখেছিল, তাদের মতামতের তোয়াক্কা করেনি।

প্রথমে জাতীয় ঐক্য গঠনের সময় বিকল্প-ধারা সরে যায়। এরপর পুরাতন জোট থেকে দুই শরিক দল জোট ছাড়ার ঘোষণা দিল।

জোট থেকে বের হয়ে যাওয়ার ক্ষেত্রে ন্যাপ ও এনডিপি যে বক্তব্য দিয়েছে সেটাকে কীভাবে দেখছে বিএনপি? এ প্রসঙ্গে খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই দুই দল যে বক্তব্য দিয়ে জোট থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছে সেটা সঠিক নয়।

সাবেক এই মন্ত্রী বলেন, ২০ দলে আমরা বার বার মিটিং করেছি। এবং যেদিন জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষণা করা হয় তার একদিন আগেও আমাদের ২০ দলের মিটিং হয়েছে। এবং সেখানে আমরা আমাদের সাত দফা দাবি এবং ১১ দফা নীতি এসব বিষয়ে আলোচনা করে ২০ দল থেকে মতামত নেয়া হয়েছে। সেদিন তারা এই গুলোর সাথে একমত হয়েছে।

সামনে নির্বাচন এবং এখন সব দল এবং জোট গঠনের পেছনে একটি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। সেখানে আসন বিন্যাস একটা বড় ইস্যু। জোট যত বড় তত আসন বিন্যাসের প্রক্রিয়াটিও জটিল আকার হয়ে যায়।

মোশাররফ বলছিলেন, আসন বণ্টন নিয়ে ২০ দলীয় জোট বা জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে এখনো কোনো আলোচনা হয়নি।

দেশের অন্যতম বিরোধী এই রাজনৈতিক দলটি এখন দুটি জোটের অন্তর্ভুক্ত অবস্থায় রয়েছে। দুটি ভিন্ন রাজনৈতিক জোটের সঙ্গে তাল মিলিয়ে চলা কতটা সহজ হবে বিএনপির জন্য? তিনি বলছিলেন, ‘আমরা মনে করি আমরা যেহেতু ২০ দলের সর্মথন, অনুমতি এবং তাদের অনুমোদন নিয়ে এই জাতীয় ঐক্য ফ্রন্ট করেছি তাই দুটিই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

দুই জোটই আমাদের কাছে গুরুত্বপূর্ণ

আপডেট সময় ০১:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮