ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী ব্যক্তিগত আক্রমণ দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ: প্রিন্স নিজের মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ, গ্রাম্য সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

বাহরাইনে ভবনধসে ৪ বাংলাদেশি নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বাহরাইনের রাজধানী মানামায় বহুতল ভবনধসে চার বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মানামার আল মির্জা সড়কের পাশে নেস্ট সুপার মার্কেটসংলগ্ন তিনতলাবিশিষ্ট ওই ভবনধসের ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সকালে এক টুইটবার্তায় এ তথ্য জানায়।

নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার পরানপুর গ্রামের আবদুল হান্নান, হাজীগঞ্জ উপজেলার জাকির, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জয়নাল। নিহত অপরজনের নাম আলো মিয়া। তবে তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

স্থানীয় পুলিশ জানায়, তিনতলা ওই ভবনটিতে অর্ধশত বাংলাদেশি শ্রমিক ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুইতলায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে ভবনটি ধসে পড়ে।

ধ্বংসস্তূপের নিচ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন মারা যান আরও একজন।

দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কেএম মমিনুর রহমান, শ্রমসচিব শেখ তাওহীদুল ইসলাম, জনকল্যাণ প্রতিনিধি তাজউদ্দিন, দূতাবাসের কর্মকর্তা আশরাফ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর

বাহরাইনে ভবনধসে ৪ বাংলাদেশি নিহত

আপডেট সময় ০২:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮