ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে সরকার বাধ্য হবে: ড. কামাল

অাকাশ জাতীয় ডেস্ক: 

নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে সরকার বাধ্য হবে বলে মন্তব্য করেছেন সংবিধান প্রণেতা, গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন।

তিনি প্রধানমন্ত্রীকে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে সরকারকে বিদায় নেয়ার আহ্বান জানিয়ে বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের জন্য দেশের মানুষ সোচ্চার ও ঐক্যবদ্ধ। দেশের মানুষ আজ জেগে উঠেছে। তাই নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে সরকার বাধ্য হবে।

রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ আহ্বান জানান তিনি।

সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ড. কামাল বলেন, আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সোচ্চার ছিল, আন্দোলন করেছে। অথচ তারা ক্ষমতায় গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দেয়। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মত প্রকাশের অধিকার হরণ করেছে।

ড. কামাল বলেন, দলীয় সরকারের অধীনে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না। আমাদের আন্দোলন ভোটের অধিকার নিশ্চিতের লক্ষ্যে। ভোট দিয়ে মানুষ পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে পারলে অধিকার প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী কোটি টাকার মালিক। দেশ ও জনগণের সম্পদ এখন আওয়ামী লীগের হাতে। হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। লুটপাট করে ব্যাংক দেউলিয়া করেছে।

এ সময় গায়েবি মামলায় মানুষকে দমন করে সরকার ভোটের অধিকার থেকে দূরে রাখতে চায় মন্তব্য করে সব রাজবন্দিদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান ড. কামাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে সরকার বাধ্য হবে: ড. কামাল

আপডেট সময় ০৮:৪৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮