ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ড. কামালরা রাজাকারদের সঙ্গে সংসার করছেন: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক: 

অবশেষে ভালো মানুষের মুখোশ ফেলে দিয়ে ড. কামাল হোসেন ও বি চৌধুরীরা বিএনপির ঘরে ঢুকে জামায়াত-রাজাকারদের সঙ্গে সংসার করছেন বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রবিবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। উপজেলার গোলাপনগর স্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্যমন্ত্রী।

হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি-জামায়াতের সঙ্গে তথাকথিত ঐক্যের মাধ্যমে কামাল হোসেনরা গণতন্ত্র ও নির্বাচনকে জিম্মি করতে চাচ্ছেন। সাজাপ্রাপ্ত খালেদা জিয়াসহ সব অপরাধীর মুক্তির জন্য ড. কামাল হোসেন-বি চৌধুরীরা দরকষাকষি করছেন। কোনো অবস্থাতেই আমরা সাজাপ্রাপ্ত অপরাধীদের মুক্তির দরকষাকষির শালিসেও বসবো না, আলোচনাতেও বসবো না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘কামাল হোসেন, বিএনপি ও জামায়াত জোট বাঁধার নামে একটি ঘোট পাকাচ্ছে এবং অবাস্তব নির্দলীয় সরকারের প্রস্তাব দিচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছে চক্রান্তের কালো মেঘ আকাশে দেখা যাচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ড. কামালরা রাজাকারদের সঙ্গে সংসার করছেন: ইনু

আপডেট সময় ০৮:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮