ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসাদের প্রতিহত করতে হবে: রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক: 

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, রাজনীতি এখন গরিবের ভাউজ। গ্রামের ভাষায় ভাউজ হচ্ছে ভাবি। গরীবের বউ হচ্ছে সবার ভাবি। এখন রাজনীতিও তেমন। তাই রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসাদের প্রতিহত করতে হবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫১তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, এখন যে কেউ চাইলেই রাজনীতিতে আসতে পারছে। ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, অবসরপ্রাপ্ত আইজি, ডিআইজি যে কেউ ৫৯, ৬৫ কিংবা তারও পরে রাজনীতিতে যেতে পারে। এছাড়া ব্যবসায়ীরা তো আছেই। কিন্তু অন্য পেশায় কেউ চাইলেই যেতে পারে না। রাজনীতি এখন গরিবের ভাউজ (ভাবি)।

আবদুল হামিদ বলেন, রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসা লোকদের প্রতিহত করতে হবে। রাজনীতিবিদদের বিষয়টি ভেবে দেখতে হবে। তবে হ্যাঁ বিশেষজ্ঞ দরকার আছে। সেটি ভিন্ন বিষয়। রাজনীতিতে আসতে হলে বিসিএস পরীক্ষা দিয়ে চাকরিতে প্রবেশের মতো তরুণ বয়সেই আসতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার গ্র্যাজুয়েটদের সংখ্যা ২১ হাজার ১১১ জন গ্র্যাজুয়েট। যা ঢাবির ইতিহাসে সর্বাধিক। সমাবর্তন অনুষ্ঠানে কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের ৯৬টি স্বর্ণপদক, ৮১ জনকে পিএইচডি এবং ২৭ জনকে এমফিল ডিগ্রি দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসাদের প্রতিহত করতে হবে: রাষ্ট্রপতি

আপডেট সময় ০৪:৪৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮