ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলতি মাসের শেষ দিকেই নির্বাচনকালীন সরকার: ওবায়দুল

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি মাস অক্টোবরের শেষের দিকে নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে।

শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের উদ্যোগে অক্টোবর সেবা পক্ষ ২০১৮ উপলক্ষে র্যালির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকারে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর বাইরে কেউ থাকতে পারবে না। সংসদ সদস্যদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। বর্তমান সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন, নির্বাচনকালীন সরকারে তারাই থাকবেন।

তফসিল ঘোষণার আগেই আওয়ামী লীগের নির্বাচনী জনসংযোগ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিকে তো আমরা মানা করিনি। তারা নিজেদের ঘরের ঝামেলা নিয়ে এত ব্যস্ত যে, তারা জনসংযোগ চালাতে পারছে না। অন্তরদ্বন্দ্বের কারণে নির্বাচনী প্রচারণা করতে পারছে না বিএনপি। প্রচারণায় কোনো বাধা নেই।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নির্বাচনে আসা নিয়ে কমনওয়েলথ কী বললো, সেটি নিয়ে মাথা ব্যথা নেই।

নানা রঙের পোশাক, ঢাক-ঢোল-বাজনা, ঘোড়ার গাড়ি, ট্রাক, সিংহের প্রতিকৃতি, বাইসাইকেল নিয়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে আগারগাঁওয়ের লায়ন্স ভবন পর্যন্ত বর্ণাঢ্য এ র্যালির আয়োজন করে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল। র্যালিতে বেলুন, পায়রা উড়িয়ে উৎসব করে সংগঠনটি। মানিক মিয়া এভিনিউয়ের সামনের রাস্তায় ব্যাডমিন্টনও খেলেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চলতি মাসের শেষ দিকেই নির্বাচনকালীন সরকার: ওবায়দুল

আপডেট সময় ১১:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮