ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক সৌদিতে স্ট্রোক করে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

হাউজ বিল্ডিংয়ে গ্যাসলাইনে লিকেজ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

গ্যাসলাইন লিকেজ (ছিদ্র) হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা হাউজ বিল্ডিংয়ে প্রচণ্ড বেগে গ্যাস নির্গত হচ্ছে। শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, তিতাস গ্যাসের টিম এবং স্থানীয় প্রশাসনের একাধিক টিম গ্যাস বন্ধে কাজ করছে।

এদিকে এ ঘটনায় আজমপুর বিশ্বরোড এবং হাউজ বিল্ডিং থেকে গাজীপুর রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

তিতাস গ্যাসের উত্তরা অঞ্চলের দলনেতা শাহ মো. আকমল যুগান্তরকে জানান, খবর পেয়ে তিতাস গ্যাসের টিম নিয়ে ঘটনাস্থলে আসেন। এবং পাইপ মেরামতের কাজ করছেন।

উত্তরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী যুগান্তরকে জানান, গ্যাসলাইন ছিদ্র হওয়ার খবর পেয়ে রাস্তায় গাড়ি এবং জনগণের নিরাপত্তার জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রবেশপথে হাউজ বিল্ডিং বাসস্ট্যান্ড এবং বাহিরপথে আজমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। গ্যাসলাইনের মেরামত সম্পন্ন হলে আবার চলাচল স্বাভাবিক করে দেয়া হবে।

ফায়ার সার্ভিসের উত্তরা স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম যুগান্তরকে জানান, রাত ৯টার দিকে খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের টিম নিয়ে ঘটনাস্থলে আসেন। এবং তিতাস গ্যাসকে লাইনের ছিদ্র মেরামতে সহযোগিতা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান

হাউজ বিল্ডিংয়ে গ্যাসলাইনে লিকেজ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

আপডেট সময় ০৯:৫৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮