অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি। এ সময় তারা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে মিছিল শুরু হয়ে নাইটিংগেল মোড়ে এসে শেষ হয়। এতে দলটির অঙ্গ ও সহযোগি সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন।
মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া এখন কারাগারে বন্দি। ৫ বছরের দণ্ড নিয়ে তিনি নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে আছেন। তার আরেক মামলার পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষকে আদালত হিসেবে ঘোষণা করে বিচারকাজ চলছে।
এদিকে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে ও চিকিৎসাসেবা শুরু করতে ৫ সদস্যের একটি বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আকাশ নিউজ ডেস্ক 





















