ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দোলনের আহ্বান

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আরিফুর রহমান দোলন। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র ও অপপ্রচার রুখে দিতে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার বিকালে ফরিদপুরের বোয়ালমারীতে একটি অনুষ্ঠানে দোলন এই আহ্বান জানান। ময়না এ সি বোস ইনস্টিটিউশন খেলার মাঠে আব্দুস সাত্তার মোল্যা (ধলা মিয়া) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোলন।

কৃষক লীগের সহসভাপতি বলেন, আজ দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আর এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অপপ্রচার হতে পারে এমন আশঙ্কা করে তা রুখে দেয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা। যেকোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার পরামর্শ দেন তিনি।

দোলন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে খেলাধুলায়ও আজ বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে। এর প্রমাণ আজকের এই ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে একদিন জাতীয় দলের ফুটবলাররা এসে খেলবেন এমনটা আশা করে দোলন।

এ সময় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। আগামীতে আরও বড় পরিসরে এই আয়োজন করার আহ্বান জানান। যেকোনো প্রয়োজনে তাকে ডাকলে পাশে পাবে বলে আশ্বাস দেন ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের এই মনোনয়ন প্রত্যাশী।

কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারাদেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। দেশের ভবিষ্যৎ যুবসমাজ। তারা যোগ্য হলে দেশ পাল্টে যাবে। যুবকদের যোগ্য করে গড়ে তুলতে এই ধরনের খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন দোলন।

বিশেষ অতিথি ছিলেন নওয়াব আব্দুল লতিফ ট্রাস্ট (লন্ডন) এর পরিচালক নওয়াবজাদা এ এফ এম আব্দুর রহমান, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সহ-অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম।

এসময় ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষক লীগের সদস্য সচিব শেখ শহীদুল ইসলাম শহীদ, ময়না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির মো. সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশীদ মোল্যা, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ, গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান ইনামুল হাসান, বুড়াইচ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মনিরুজ্জামান মৃধা লিটন, জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা খন্দকার মসরুর রেজা প্রমূখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দোলনের আহ্বান

আপডেট সময় ০৫:৫৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮