ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সরফরাজকে সমর্থন আফ্রিদির

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এশিয়া কাপ টুর্নামেন্টটি ভালো কাটেনি পাকিস্তানের। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দুই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি দলটি। আফগানিস্তানের বিপক্ষে জিতেছে টেনেহিঁচড়ে। আর তামিম-সাকিবকে হারিয়ে খর্বাশক্তির দলে পরিণত হওয়া বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে তারা।

এর পরই নেতৃত্ব থেকে সরফরাজ আহমেদকে হটাও রোল উঠেছে। তবে সেদিকে হাঁটলেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সরফরাজকে বুকে আগলে রাখলেন তিনি, দিলেন জোরালো সমর্থন। বললেন ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তার নেতৃত্বে থাকা উচিত।

পাকিস্তানে শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছেন আফ্রিদি। মঙ্গলবার গ্রিন ক্রিসেন্ট ফাউন্ডেশনের সহায়তায় একটি স্কুল উদ্বোধন করেছেন। এর পর সাংবাদিকদের তিনি বলেন, এশিয়া কাপে ভালো করতে পারেনি পাকিস্তান। এর মানে এই নয় যে, অধিনায়ককে বরখাস্ত করতে হবে। কেন সব হারের দায় এসে পড়বে নেতার কাঁধে? প্রশ্ন ছুড়ে দেন আফ্রিদি।

বুমবুমখ্যাত ক্রিকেটার বলেন, সরফরাজ চমৎকার অধিনায়ক। ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের নেতৃত্বে থাকা উচিত তার।

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দলের ভরাডুবির জন্য নির্বাচক কমিটিকে একহাত নিয়েছেন আফ্রিদি। এ ৩৮ বছর বয়সী ক্রিকেটার বলেন, ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করে তাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় না। অথচ অফফর্মের খেলোয়াড়রা সুযোগ পেয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরফরাজকে সমর্থন আফ্রিদির

আপডেট সময় ০২:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮