ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুলিশ গায়েবি তথ্য উৎপাদন কারখানায় রূপ নিয়েছে: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওবায়দুল কাদের বলেছেন-পুলিশের কাছে তথ্য আছে বিএনপি আন্দোলনের নামে নাশকতার ছক আঁকছে। সে জন্যই হাতিরঝিলে বিএনপি জ্যেষ্ঠ নেতাদের নামে মামলা হয়েছে। আমি ওবায়দুল কাদেরকে বলতে চাই-পুলিশও আপনাদের মতো গায়েবি তথ্য উৎপাদন কারখানায় পরিণত হয়েছে।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র চায় না, চায় আনুগত্যতন্ত্র। সে জন্য আওয়ামী শাসকগোষ্ঠীর একনিষ্ঠ অনুগত পুলিশ দেশজুড়ে গ্রেফতার আর মামলার জাল বিছিয়ে বিরোধী কণ্ঠস্বর নীরব রাখতে চাচ্ছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসাহীন রাখায় তার স্বজনরা ব্যথিত হয়েছেন বলেও মন্তব্য করেছেন রিজভী।

তিনি বলেন, মঙ্গলবার খালেদা জিয়ার স্বজনরা কারাগারে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে তার শারীরিক অবস্থা দেখে স্বজনরা মর্মামত হয়েছেন।

রিজভী বলেন, খালেদা জিয়ার বাঁ হাত-পা ও হাতের আঙুল নড়াচাড় করতে কষ্ট হচ্ছে। এ অবস্থায় ফিজিওথেরাপিও একরকম বন্ধই করে দেয়া হয়েছে। তার জন্য দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন ফিজিওথেরাপিস্ট ব্যবস্থা করা হয়নি।

খালেদা জিয়াকে স্বাস্থ্য সংকটে রাখাটাই যেন সরকারের লক্ষ্য জানিয়ে বিএনপির এ নেতা বলেন, রাষ্ট্রযন্ত্র কব্জা করে ক্ষমতার দম্ভ দেখিয়ে বিএনপি চেয়ারপারসনকে বন্দি করে রাখা হয়েছে। এটি আইনি লেবাসে প্রতিহিংসা পূরণের নমুনা।

খালেদা জিয়ার পছন্দ অনুসারে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাব্যবস্থা ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

রিজভী বলেন, সাক্ষাৎ শেষে খালেদা জিয়ার স্বজনরা আমাকে জানিয়েছেন- রোববার সোহরাওয়ার্দীর জনসভা সফল করায় ঢাকাবাসী, বৃহত্তর ঢাকা জেলাসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পুলিশ গায়েবি তথ্য উৎপাদন কারখানায় রূপ নিয়েছে: রিজভী

আপডেট সময় ০১:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮