ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল : মাহ্দী আমিন স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার

ডিএনসিসির ৫ দিনের রোডশো শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রোববার থেকে পাঁচ দিনব্যাপী বাউল ও জারি গানের মাধ্যমে রোডশোর আয়োজন করেছে।

রোববার শুরু হওয়া জনসচেতনতামূলক এ কর্মসূচি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ডিএনসিসির পাঁচটি আঞ্চলিক কার্যালয়ে একযোগে এ কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকালে কারওয়ান বাজারে ডিএনসিসির প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি এই কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসি প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি বলেন, ‘মশা এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ডিএনসিসি প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। মশা নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ওষুধ ছিটানো অব্যাহত থাকবে।

তবে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে। জনসচেতনতা বাড়াতে ডিএনসিসি মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি লোকজ মাধ্যম ও ফোক মিডিয়া ব্যবহার করবে। এই রোডশোতে আমরা গানে গানে, লিফলেট বিতরণ করে এবং স্লোগানের মাধ্যমে জনগণকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানোর কাজ করব।’

প্রসঙ্গত, ডিএনসিসি এর আগে মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ সম্পর্কে নিয়মিত প্রচারাভিযান চালিয়ে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএনসিসির ৫ দিনের রোডশো শুরু

আপডেট সময় ১০:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮