ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাসচাপায় ৭১ টিভির কর্মকর্তা নিহতের মামলায় চালক রিমান্ডে

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর জাহাঙ্গীর গেটে বাসচাপায় একাত্তর টিভির বিপণন বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন (৪০) নিহতের মামলায় ভিআইপি পরিবহনের চালক সুজন মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন রিমান্ডের এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার এসআই আশরাফুল আলম।

অপরদিকে আসামির পক্ষে কোন আইনজীবী ছিলেন না। তবে আদালত আসামির কাছে কিছু বলার আছে কিনা জানতে চাইলে আসামি ‘কিছু বলার নেই’ বলে জাবাব দেন।

তিনি বলেন, আমি বাসটির ড্রাইভার। আমার গাড়ির নিচে চাপা পড়ে তিনি মারা গেছেন। এরপর আদালত রিমান্ডের ওই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে সেনানিবাস সংলগ্ন জাহাঙ্গীর গেট এলাকায় বাসচাপায় আনোয়ার হোসেন নিহত হন। ওই সময় বাসচালক সুজন মিয়াকে আটক করা হয়।

শনিবার সকালে বারিধারার কর্মক্ষেত্রে যাওয়ার উদ্দেশ্যে নিজের মোটরসাইকেল নিয়ে জিগাতলা থেকে বের হন তিনি। সকাল ১০টার দিকে জাহাঙ্গীর গেটের সামনের মোড় দিয়ে মহাখালীর দিকে যাওয়ার সময় পেছন থেকে ভিআইপি পরিবহনের ওই বাসটি বেপরোয়া চালিয়ে তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেখানে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান। ওই ঘটনায় নিহতের শ্যালক তৌফিক আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাসচাপায় ৭১ টিভির কর্মকর্তা নিহতের মামলায় চালক রিমান্ডে

আপডেট সময় ০৮:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮