ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাসচাপায় কৃষি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৫৪)। কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর গ্রামে তার বাড়ি। তিনি পরিবার নিয়ে ফার্মগেট পূর্ব রাজাবাজার এলাকায় থাকতেন।

ডিএমপির তেজগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) আবু তোয়েব মোহাম্মদ আরিফ ঢাকাটাইমসকে বলেন, ‘ফার্মগেট আল-রাজি হাসপাতালের সামনে দিয়ে একজন রাস্তা পার হচ্ছিলেন। এসময় শিকড় পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। সাথে সাথে পুলিশ তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যায় তার স্বজনেরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

এসি বলেন, ‘নিহত সিরাজুল ইসলাম বিএডিসি’র সহকারী হিসাবরক্ষক ছিলেন বলে তাক্ষৎণিকভাবে জানতে পেরেছি।’

পুলিশ কর্মকর্তা বলেন, ‘ওই এলাকায় ফুটওভার ব্রিজ থাকলেও তিনি সেটা ব্যবহার না করে আইল্যান্ড দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এই ঘটনায় বাস ও বাসের চালককে আটক করা হয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঢাকাটাইমসকে জানান, গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে আনা হয়। সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের লাশ জরুরি বিভাগের মর্গে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাসচাপায় কৃষি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নিহত

আপডেট সময় ০৩:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮