ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান ‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব

হুমকি দিলে ডুগডুগি বাজাবো না: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

ন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এবং তাদের দোসররা নাশকতা ও সহিংসতার ছক আঁটছে বলে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘লাফালাফির পরিণতি শুভ হবে না। হুমকি-ধামকি দিলে আমরা ঘরে বসে ডুগডুগি বাজাবো, তা হবে না।’

বৃহস্পতিবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলির সঙ্গে দলের সহযোগি সংগঠনের এক সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কামাল হোসেনের গণফোরাম এবং তৃতীয় শক্তি হওয়ার ঘোষণা দেয়া তিন দলের জোট যুক্তফ্রন্টের সঙ্গে ঐক্য গড়তে মরিয়া বিএনপি। একে তারা বলছে ‘জাতীয় ঐক্য’।

কথিত এই জাতীয় ঐক্য প্রসঙ্গে কাদের বলেন, ‘দেশের রাজনীতি অঙ্গনে অশুভ শক্তির পদধ্বনি শুনতে পাচ্ছি। আন্দোলনে ব্যর্থ হৃযে বিএনপি এবং তাদের দোসররা নাশকতা ও সহিংসতার ছক আঁটছে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চলছে।’

দেশের ৬৬ শতাংশ মানুষ যে দল (আওয়ামী লীগ) এবং দলটির নেত্রীকে সমর্থন করে, এই সিংহভাগ মানুষকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হয় কীভাবে প্রশ্ন রাখেন কাদের। বলেন, ‘এটা তো জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য। জনতা নয়, নেতায়-নেতায় ঐক্য। এই পাঁচমিশালী জগাখিচুড়ি ঐক্যের কোনও ভবিষ্যত আছে বলে আমরা মনে করি না।’

জনগন ইতোমধ্যে আওয়ামী লীগের বিকল্প নেই বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দাবি করে কাদের বলেন, ‘আগামী নির্বাচনে তারা আবারো নৌকায় ভোট দেবে।’

পাল্টাপাল্টি কর্মসূচি আওয়ামী লীগ করবে না জানিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমরা সংঘাত করবো না। আমরা তো ক্ষমতায় আছি। পাল্টাপাল্টি কর্মসূচি আমরা করব না। তবে যদি নৈরাজ্য, নাশকতার চেষ্টা হয় আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে। আর দাঁতভাঙা জবাব দেবে জনগণ।’

‘রাস্তা অবরোধ বা বন্ধ করে কাউকে সভা-সমাবেশ করতে দেয়া হবে না। জনগনের দুর্ভোগ কিছুতেই হতে দেবো না।’

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ১ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী সারাদেশে গণসংযোগ করা হবে বলে জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির

হুমকি দিলে ডুগডুগি বাজাবো না: কাদের

আপডেট সময় ০২:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮