ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় রায়ের বিষয়ে ৩০ সেপ্টেম্বর আদেশ

অাকাশ জাতীয় ডেস্ক: 

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামিপক্ষ যুক্তিতর্কে অংশ না নেয়ায় রায়ের দিন ধার্যের আবেদন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীরা। আগামী ৩০ সেপ্টেম্বর এ নিয়ে আদেশ দেয়া হবে।

বুধবার পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। বেলা ১১টা ৮ মিনিটে মামলার শুনানি শুরু হয়ে শেষ হয় ১১টা ৪০ এ।

মামলাটিতে খালেদা জিয়ার জামিন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল রাখেন এ আদালতের বিচারক।

রাষ্ট্রপক্ষের দাবি, বিচার বিলম্ব করতেই যুক্তিতর্কে অংশ নিচ্ছে না আসামিপক্ষ। তাই তারা রায়ের দিন ধার্য করতে আদালতের কাছে আবেদন করেছেন।

এর আগে মঙ্গলবার মামলার শুনানিকালে খালেদা জিয়ার আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, আপনাদের বলা হয়েছে- যুক্তিতর্ক শুরু করার জন্য। এটি কেমন আচরণ! আপনারা কি আদালতে আসেন কেবল জামিন নেয়ার জন্য? আপনারা বিচারকে বিলম্বিত করছেন।

মঙ্গলবার খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক শুনানি না করে তার আইনজীবীরা জামিন ও সময়ের আবেদন করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা হয়ে কারাগারে যাওয়ার পর থেকে এ মামলায় খালেদা জিয়া একবারও আদালতে হাজির হননি। এর মধ্যে শুধু ৫ সেপ্টেম্বর আদালতে হাজির করা হয়। এর পর থেকে ফের অনুপস্থিত।

এ জন্য দুদকের পক্ষ থেকে খালেদা জিয়ার উপস্থিতি ব্যতিরেকেই বিচার চালিয়ে যাওয়ার আবেদন করা হয়। আবেদনের শুনানি শেষে ২০ সেপ্টেম্বর খালেদা জিয়ার উপস্থিতি ছাড়াই এ মামলার বিচার চলবে বলে আদেশ দেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় রায়ের বিষয়ে ৩০ সেপ্টেম্বর আদেশ

আপডেট সময় ০১:৫৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮