ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

শেখ হাসিনাকে নির্বাচিত করেই ঘরে ফিরব: দোলন

অাকাশ জাতীয় ডেস্ক:

কৃষক লীগের সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলন বলেছেন, ‘আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে আমরা ঘরে ফিরব। তার আগে আমরা ঘুমকেও হারাম করবো, করতেই হবে।’

শনিবার দুপুরে কৃষক লীগের বর্ধিত সভায় এ কথা বলেন নিজ এলাকায় জনপ্রিয় ও তরুণ এ রাজনীতিক। ১৯ বঙ্গবন্ধু এভিনিউতে সভাটির আয়োজন করা হয়।

দোলন বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে আমাদের। আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার মাধ্যমে জঙ্গিবাদকে সমূলে বাংলাদেশ থেকে নির্মূল করবো।’

উপস্থিত তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারাই কৃষকলীগের প্রাণ। আমাদেরকে সরকারের উন্নয়ন কর্মকান্ড আরও বেশি করে প্রচার করতে হবে। আমি মনে করি, এ কাজটি কৃষক লীগ আরও বেশি করতে পারবে।’

কৃষক লীগের এ সহ-সভাপতি আরও বলেন, ‘আমি বলছি বিভেদ নয়, ঐক্য, ঐক্য এবং ঐক্য। আমাদের বিভিন্ন জেলার মধ্যে যে বিভেদ আছে, তা যেন অনতিবিলম্বে নিরসন করা হয়, তার জন্য কেন্দ্রীয় কমিটি ব্যবস্থা নেবে।’

কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এইচ টি ইমাম।

সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর চন্দ্র চন্দ, সংসদ সদস্য উম্মে কুলছুম স্মৃতিসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

শেখ হাসিনাকে নির্বাচিত করেই ঘরে ফিরব: দোলন

আপডেট সময় ০১:২৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮