ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন

জনসভার তারিখ পেছাল বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী বৃহস্পতিবার রাজধানীতে জনসভার ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে এই তারিখ পরিবর্তন করে দুই দিন পিছিয়ে শনিবার জনসভার নতুন তারিখ ঘোষণা করেছে দলটি।

মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে কী কারণে জনসভার তারিখ পরিবর্তন করা হয়েছে তা বলেননি রিজভী।

বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব বলেন, আগামী ২৯ সেপ্টেম্বর শনিবার বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে জনসভা সফল করার জন্য আহ্বান জানানো হলো।

এর আগে সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৭ সেপ্টেম্বর জনসভার ঘোষণা দেন রিজভী। বলেছিলেন, আগামী ২৭ সেপ্টেম্বর নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করা হবে।

এর আগে গত ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নয়াপল্টনে বিশাল সমাবেশ করেছে বিএনপি।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি একটি দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কয়েকটি মামলায় দণ্ডপ্রাপ্ত এবং ২১ আগস্ট গ্রেনেড মামলায়ও তার দণ্ড হতে পার বলে আশঙ্কা করছে বিএনপি।

খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি। ২০১৪ সালে নির্বাচন বর্জন করা দলটি আগামী নির্বাচনে যাবে এমন প্রস্তুতি ভেতরে ভেতরে থাকলেও এখনও ঘোষণা আসেনি। তবে সরকারকে চাপে রাখতে এবং দলীয় নেতাকর্মীদের চাঙা করতে নানা কর্মসূচি পালন করে যাচ্ছে দলটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

জনসভার তারিখ পেছাল বিএনপি

আপডেট সময় ১২:৫৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮