ঢাকা ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

জাতীয় ঐক্য শেষ পর্যন্ত টিকবে কিনা সন্দেহ আছে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যের নামে একটি জগাখিচুড়ি সৃষ্টি হয়েছে। এই ঐক্য শেষ পর্যন্ত টিকবে কিনা সন্দেহ আছে।

নির্বাচনের আগে যুক্তফ্রন্টের জাতীয় ঐক্য প্রক্রিয়ায় কোন প্রভাব পড়বে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সোমবার সকালে কক্সবাজারের একটি নতুন হোটেল পরিদর্শনে গেলে সাংবাদিকরা তাকে এ প্রশ্ন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন ও সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে-বিদেশে কতটা জনপ্রিয় তা এরিমধ্যে প্রমাণ হয়ে গেছে।

রেলপথে ব্যর্থ হয়েছে, সড়ক পথেও আওয়ামী নির্বাচনী যাত্রা ব্যর্থ হবে বলে বিএনপির এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের পক্ষে ট্রেন যাত্রা, সড়ক যাত্রায় অচিন্তনীয় জনস্রোত দেখে বিএনপি হতাশ। তাই তারা আবোল তাবোল বকছে।

তিনি আরও বলেন, এই নির্বাচনী সফরের একটা সমাবেশের সমপরিমান লোক বিএনপি ঢাকায় জমায়েত করতে পারে নাই, তাই তাদের এতো হতাশা ও অন্তর্জ্বালা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অর্জনে জনগণ খুশি হয়েছে বলেই ট্রেন ও সড়ক যাত্রায় আওয়ামী লীগ সফল বলে বক্তব্য দেন সেতুমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

জাতীয় ঐক্য শেষ পর্যন্ত টিকবে কিনা সন্দেহ আছে: কাদের

আপডেট সময় ০১:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮