ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আর্জেন্টিনার বিপক্ষে চমকে ভরা ব্রাজিল দল

আকাশ স্পোর্টস ডেস্ক:

আসছে অক্টোবরে আর্জেন্টিনা ও সৌদি আরবের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটিই হবে সৌদি আরবের দূর্গে। সেই দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন সেলেকাও কোচ তিতে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দলটিতে চমকের কমতি নেই। কয়েকজন তরুণ অন্তর্ভুক্ত হওয়ার বিপরীতে জায়গা হারিয়েছেন কয়েক নিয়মিত মুখ।

১২ অক্টোবর কিং সৌউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে স্বাগতিক সৌদি আরব এবং ১৬ অক্টোবর কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। সেই দুই ম্যাচের জন্য ঘোষিত দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ রক্ষণসেনা থিয়াগো সিলভা ও উইঙ্গার উইলিয়ান।

স্কোয়াডে ফিরেছেন রক্ষণভাগের প্রহরী মার্সেলো ও দানিলো, স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস এবং গোলরক্ষক এডারসন। সবশেষ যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে ছিলেন না এ ত্রয়ী।

২৩ সদস্যের দলে ডাক পেয়েছেন মাঝমাঠের সৈনিক ম্যালকম, ডিফেন্ডার পাবলো এবং তরুণ গোলপ্রহরী ফেলিপে সান্তোস। তিনজনই আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায় আছেন।

ডগলাস কস্তার জায়গায় সুযোগ পেয়েছেন ম্যালকম। ইনজুরি ও থুথু বিতর্কে বাদ পড়েছেন কস্তা।

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন ও ফেলিপে সান্তোস।

ডিফেন্ডার: দানিলো, অ্যালেক্স সান্দ্রো, ফাবিনহো, মার্সেলো, মার্কুইনহোস, মিরান্ডা, এডের মিলিতাও ও পাবলো।

মিডফিল্ডার: আর্থার, রেনাতো আগুস্তো, কাসেমিরো, ফিলিপে কুতিনহো, ফ্রেড, ম্যালকম, রিচার্লিসন ও ওয়ালেস।

ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো, এভেরতন ও নেইমার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আর্জেন্টিনার বিপক্ষে চমকে ভরা ব্রাজিল দল

আপডেট সময় ১০:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮