ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানে সামরিক প্যারেডে বন্দুকধারীদের গুলি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহবাজ শহরে শনিবার সামরিক বাহিনীর প্যারেড ও কুচকাওয়াজ চলাকালে বন্দুকধারীদের হামলায় বেশ কয়েকজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এ প্যারেডের আয়োজন করা হয়েছিল।

বিবিসি জানায়, সন্ত্রাসীরা প্যারেড প্রাঙ্গন থেকে কাছের একটি পার্ক থেকে সামরিক বাহিনীর পোশাক পরে গুলি চালায়। এর ফলে হতাহতের এই ঘটনা ঘটে। কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য স্থাপিত মঞ্চ লক্ষ্য করেও তারা গুলি চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসলামিক স্টেট(আইএস) এই হামলার পেছনে থাকতে পারে। হামলার পর সন্ত্রাসীরা পালিয়ে গেছে। তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ছবিতে আহত সেনাদের নিরাপদের সরিয়ে নিতে দেখা যাচ্ছে। দশ মিনিট ধরে গোলাগুলির ঘটনা চলে। পরে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় গত বছরের শেষের দিকে যে কয়েকটি শহরে সরকার বিরোধী আন্দোলন হয়েছে এই শহর তারমধ্যে একটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানে সামরিক প্যারেডে বন্দুকধারীদের গুলি

আপডেট সময় ০১:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮