ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় বাবার ৬ মাসের কারাদণ্ড বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের জরুরি বৈঠক

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানে চলমান গণবিক্ষোভ ও অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৪টায় ওয়াশিংটনে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, ভাইস প্রেসিডেন্টের সভাপতিত্বে এই বৈঠকে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন। এই বৈঠকেই নির্ধারিত হতে পারে ইরানে হামলার বিষয়টিও।

বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগানের ডেট্রয়েটে একটি অর্থনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সেখান থেকে এয়ারফোর্স ওয়ানে করে ওয়াশিংটনে ফেরার পথে তিনি এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হবেন কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

তবে এর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি লেখেন, খুনি ও নিপীড়কদের নাম সংরক্ষণ করতে হবে এবং তাদের চরম মূল্য দিতে হবে। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, ইরানে সাধারণ মানুষের ওপর সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত দেশটির কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করা হয়েছে।

ইরানে অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতির কারণে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন চলছে। একটি মানবাধিকার সংস্থার তথ্যমতে, দেশটিতে চলমান এই সহিংসতায় এ পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীসহ অন্তত ৬৪৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন সহস্রাধিক মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের জরুরি বৈঠক

আপডেট সময় ০৪:৫২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬