ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

খালেদা জিয়ার দেখা পেতে বিকালে ফের যাবেন আইনজীবীরা

অাকাশ জাতীয় ডেস্ক: 

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আজ বুধবার আবারও খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাফটকে যাবেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার।

বিকাল ৩টায় নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে যাবেন এ দুই আইনজীবী।

এর আগে মঙ্গলবার বিকাল ৩টায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে পারেননি তারা। কারাফটকের সামনে প্রায় এক ঘণ্টা অবস্থান করে ফিরে এসেছেন।

আইনজীবীরা জানিয়েছেন, আজ বিকাল ৩টায় আবারও তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাফটকে যাবেন।

সানাউল্লাহ বলেন, মঙ্গলবার আমরা গিয়ে সেখানে এক ঘণ্টা অপেক্ষা করেছিলাম। কারা কর্তৃপক্ষ আমাদের বলেছে- আজ দেখা হবে না। তিনি বলেন, ২০ সেপ্টেম্বর মামলার তারিখ নির্ধারণ ছিল। আমাদের দেখা করতে না দিলে আমরা কীভাবে আদালতকে সহযোগিতা করব। বুধবার আবার দেখা করতে আসব। যদি না পারি সেটি আদালতকে জানাব।

তিনি বলেন, আমাদের মামলার ব্যাপারে নির্দেশনা নেয়ার প্রয়োজন ছিল। আদালতের আদেশের পরও দেখা করতে পারিনি। বুধবার আবারও ৩টায় আমরা আসব।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে কারাবন্দি খালেদা জিয়ার বিচার চলছে।

২০ সেপ্টেম্বর খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বিচার চলবে কিনা সে বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

খালেদা জিয়ার দেখা পেতে বিকালে ফের যাবেন আইনজীবীরা

আপডেট সময় ১২:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮