ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

দেশের মালিককে অধিকার রক্ষায় সক্রিয় হতে হবে: ড. কামাল

অাকাশ জাতীয় ডেস্ক: 

সংবিধানে দেওয়া অধিকার অনুযায়ী দেশের মালিক জনগণ। সেজন্য দেশের মালিককে তাদের অধিকার রক্ষায় সক্রিয় হতে হবে।’

খুলনার জনসভায় যাওয়ার পথে আজ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় যশোর প্রেস ক্লাবে নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

ড. কামাল হোসেন আরো বলেন, সরকার জনগণের সেবকমাত্র। তাঁরা যদি সেটা না বোঝেন তাহলে নাগরিককে মালিকের ভূমিকায় আসতে হবে এবং সেটা বুঝিয়ে দিতে হবে। তিনি জানান, দেশব্যাপী বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য তাঁরা বের হয়েছেন। এটা কোনো দলীয় লক্ষ্য নয়, সংবিধানে দেওয়া অধিকারের জন্যই। মানবাধিকার রক্ষা, সুশাসন নিশ্চিত ও সংবিধান অনুযায়ী দেশে শাসনের বিষয়টি নিশ্চিত করতে নাগরিকদের সচেতন হওয়া জরুরি বলে উল্লেখ করেন তিনি।

ড. কামাল আরো বলেন, অসহায় বোধ করার কিছু নেই। সরকারের কাছ থেকে কাজ আদায় করে নিতে হবে। কারণ আমরা জনগণ মালিক তাই আমাদের দায়িত্ববোধও রয়েছে। এটাকে মনে রেখেই ক্ষমতা প্রয়োগ করতে হবে যাতে এদেশে শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অর্থনীতি সবকিছু যেন জনস্বার্থে ও জাতীয় স্বার্থে হয়। দেশে নিজের মালিকানা প্রতিষ্ঠা করতে সকল নাগরিককে বৃহত্তর জাতীয় ঐক্য প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর জাতীয় ঐক্যের নেতা জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য’র ট্রাস্টি ড. জাফরউল্লাহ চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী, বিকল্প ধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, সোনার বাংলা পার্টি সভাপতি শেখ আব্দুর নূরসহ যশোর জেলা নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্থিক অনিয়মের অভিযোগে রাকুল প্রীত ও প্রযোজক ভাসুর অফিসে

দেশের মালিককে অধিকার রক্ষায় সক্রিয় হতে হবে: ড. কামাল

আপডেট সময় ০১:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮