ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সানস্ক্রিন ব্যবহারের সঠিক পদ্ধতি

আকাশ নিউজ ডেস্ক:

বাইরে বের হলেই প্রচণ্ড গরম। তাই ত্বক ভালো রাখতে বিশেষজ্ঞরা সানস্ক্রিন ব্যবহারের কথা বলে থাকেন। ত্বক ভালো রাখতে, শরীরের খোলা অংশের ত্বককে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করতে এই ক্রিমের প্রয়োজনীয়তার কথা কে না জানে!

কিন্তু সানস্ক্রিন মাখারও বেশ কিছু নিয়ম আছে, যা হয়তো আমরা অনেকেই মেনে চলি না। আর তাই সানস্ক্রিন মাখার পরেও তার উপকারিতা অনেকেই পান না।

রূপ বিশেষজ্ঞদের মতে বিশেষ কয়েকটি নিয়ম মেনে সানস্ক্রিন ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা তো রক্ষা হবেই, সঙ্গে সূর্যের আলোয় ত্বকের পুড়ে যাওয়ার ভয়ও আর থাকবে না।

আসুন জেনে নেই সানস্ক্রিন ব্যবহারের কয়েকটি নিয়ম।

সানস্ক্রিন

বাইরে বা ঘরে থাকুন, দিনের বেলা সূর্যের আলোর সংস্পর্শে আপনি কোনও না কোনও ভাবে আসছেনই। তাই বাড়িতে থাকলেও সানস্ক্রিন মাখুন। এসি ঘরে বসে থাকলে বা কোনও ঢাকা জায়গায় থাকলে দিনের বেলা প্রতি তিন ঘণ্টা অন্তর সানস্ক্রিন ব্যবহার করুন। বাইরে রোদে বেরনোর কাজ থাকলে তা অবশ্যই দুইঘন্টা অন্তর ব্যবহার করুন।

পানি ব্যবহার

যে ব্র্যান্ডেরই সানস্ক্রিন ব্যবহার করুন না কেন, ব্যবহারের সময় অবশ্যই তাতে কিছুটা পানি দিন। বিশেষজ্ঞদের মতে, পানি নিজেই খুব বড় ময়শ্চারাইজার। তাই সানস্ক্রিন ব্যবহারের সময় অল্প পানি দিতে পারেন।

হাতের তালুতে কয়েক ফোঁটা পানি যোগ করে তারপর তার সঙ্গে সানস্ক্রিন মিশিয়ে মাখুন শরীরে। এতে ক্রিম অনেক ক্ষণ থাকবে আর সানস্ক্রিন মাখলেই যে ঘাম হওয়ার প্রবণতা থাকে তাও কমবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সানস্ক্রিন ব্যবহারের সঠিক পদ্ধতি

আপডেট সময় ১০:২৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮